উদ্দীপকে কার অর্থনৈতিক কার্যাবলির ইঙ্গিত পাওয়া যায়? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উদ্যোক্তার অর্থনৈতিক কার্যাবলির ইঙ্গিত পাওয়া যায় । কেননা মি. x তার প্রতিষ্ঠানের লক্ষ্য নির্ধারণ, পরিকল্পনা প্রণয়ন । উপকরণ সংগ্রহ ও এদের মধ্যে সমন্বয় সাধন এবং উৎপাদন কাজে তত্ত্বাবধান করেন যা একজন উদ্যোক্তার কার্যাবলি। কোনো ব্যবসায় প্রতিষ্ঠান বা উৎপাদন ক্ষেত্রে উপর্যুক্ত সাংগঠনিক কাজগুলো যে ব্যক্তি সম্পন্ন করেন তাকে সংগঠক বা উদ্যোক্তা বলে। কারবারেরর জন্য প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ, তাদের মধ্যে সমন্বয় সাধন এবং কারবারেরর যাবতীয় ঝুঁকিবহনসহ সুষ্ঠুভাবে তা পরিচালনার সার্বিক দায়িত্ব উদ্যোক্তা বহন করে থাকেন। অধ্যাপক মার্শাল সেজন্য উদ্যোক্তাকে “শিল্পের অধিনায়ক” (Captain of the industry) বলে অভিহিত করেন। সুতরাং কারবার পরিচালনার দায়িত্ব বহনের কৌশল, দক্ষতা ও নৈপুণ্যকে সংগঠন বলা হয়। সংগঠনের এ বিষয়গুলো সুষ্ঠুভাবে ব্যবহৃত হলে কারবারের মুনাফা বৃদ্ধি পায়। অন্যদিকে যে ব্যক্তি বা ব্যক্তিবর্গ সংগঠনের দায়িত্বটি গ্রহণ করে তা প্রতিপালন করেন তাকে উদ্যোক্তা বলা হয়। অর্থাৎ উদ্যোক্তা কোনো কারবারের উদ্যোগ গ্রহণ করেন এবং সেই উদ্যোগকে সফল করার জন্য কাজের দক্ষতা ও নৈপুণ্যকে ব্যবহার করেন।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে কার অর্থনৈতিক কার্যাবলির ইঙ্গিত পাওয়া যায়? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Comilla · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর