পরিবর্তিত পরিস্থিতিতে গড়ে ওঠা প্রতিষ্ঠানটি কোন ধরনের সংগঠন যুক্তিসহ ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকটি পড়ে জানা যায়, মি. X ও তার ১০ জন বন্ধু মিলে প্রথম অবস্থায় যে প্রতিষ্ঠানটি গড়ে তোলেন তা ছিল একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি। আর পরবর্তীতে গড়ে ওঠা প্রতিষ্ঠানটি হলো একটি পাবলিক লিমিটেড কোম্পানি। এটি সাধারণভাবে যৌথ-মূলধনী কারবার বলে পরিচিত। বেশ কিছুসংখ্যক ব্যক্তি স্বেচ্ছায় একত্রিত হয়ে যৌথ-মূলধনী কারবার গঠন করেন। তারা এ কারবারের শেয়ার ক্রয় করে এর মালিক বা সদস্য হন। এ কারবার আইন-সৃষ্ট ও আইন-স্বীকৃত একটি প্রতিষ্ঠান। দেশের প্রচলিত আইন অনুযায়ী নিবন্ধিত হওয়ার মাধ্যমে এ কারবার আইনগত বৈধতা লাভ করে এবং নিজস্ব নামে জনগণের কাছে পরিচিত হয়। যৌথ মূলধনী কারবার চিরন্তন অস্তিত্বের অধিকারী। নতুন শেয়ারহোল্ডারদের যোগদান, পুরাতন শেয়ার হোল্ডারদের বিদায় অথবা মৃত্যুতে এ জাতীয় কারবারের অস্তিত্ব বিপন্ন হয় না। শেয়ারহোল্ডারগণ এ কারবারের যথার্থ মালিক হলেও তারা এর ব্যবস্থাপনায় অংশগ্রহণ করতে পারেন না। তাদের দ্বারা নির্বাচিত একটি পরিচালকমণ্ডলী এ কারবার পরিচালনা করে। এ কারবারের দায় শেয়ারমূল্য দ্বারা সীমাবদ্ধ; প্রত্যেক শেয়ারহোল্ডার যত মূল্যের শেয়ার ক্রয় করেন তা পরিশোধ করার পরই তিনি দায়মুক্ত হন। এ কারবার জনসাধারণের কাছে শেয়ার বিক্রয় করে মূলধন সংগ্রহ করে। এক বা একাধিক শেয়ার ক্রয় করে যেকোনো ব্যক্তি এ জাতীয় কারবারের মালিক হতে পারেন। পাবলিক লিমিটেড কোম্পানির শেয়ার হস্তান্তরযোগ্য। পূর্বানুমতি ছাড়াই অবাধে এর শেয়ার ক্রয় করা যায় এবং এর মালিকানার অবিরত পরিবর্তন ঘটে। যৌথ মূলধনী কারবারের উপরিউল্লিখিত বিভিন্ন দিক বা বিষয় উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটির পরিবর্তিত অবস্থার সাথে সাদৃশ্যপূর্ণ। এটিকে তাই যৌথ মূলধনী কারবার বা পাবলিক লিমিটেড কোম্পানি বলা হয়।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
পরিবর্তিত পরিস্থিতিতে গড়ে ওঠা প্রতিষ্ঠানটি কোন ধরনের সংগঠন যুক্তিসহ…
উদ্দীপক
Rajshahi · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর