শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের ভিত্তিতে আমজাদ ও আযাদের কারবারের মধ্যে তিনটি পার্থক্য লিখ।

উত্তর: আমজাদের কারবার হলো একমালিকানা কারবার যেখানে আযাদের কারবার হলো একটি যৌথ মূলধনী কারবার। নিচে উদ্দীপকের ভিত্তিতে আমজাদ ও আযাদের কারবারের মধ্যে তিনটি পার্থক্য দেওয়া হলো: আমজাদের কারবার একমালিকানা হওয়ায় তার একারপক্ষে কারবারের জন্য প্রয়োজনীয় পুঁজি সংগ্রহ করা বেশির ভাগ ক্ষেত্রেই সম্ভব হয় না। ফলে প্রতিষ্ঠানে পুজির স্বল্পতা লেগেই থাকে। এদিক থেকে আযাদের কারবারের যথেষ্ট সুবিধা রয়েছে। এটি যৌথ মূলধনী হওয়ায় এখানে অতি সহজে শেয়ার বিক্রি করে বিপুল পরিমাণ মূলধন সংগ্রহ করা সম্ভব হয়। পরিচিতি ও আর্থিক সক্ষমতার কারণে ব্যাংকও এখানে ঋণ দিতে আগ্রহী থাকে। আমজাদের কারবারে একজন মালিক; এজন্য এখানে কোনো ব্যাপারে এককভাবে ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা যায়। এক্ষেত্রে আযাদের কারবার বোর্ড অব ডাইরেক্ট দ্বারা পরিচালিত হওয়ায় সমস্যা সংকুল ও জটিল পরিস্থিতিতে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হয় না। ফলে এ কারবার তাৎক্ষণিকভাবে সঙ্কটের মোকাবিলা করতে পারে না। আমজাদের কারবার ক্ষুদ্রায়তনের হওয়ায় তা বৃহদায়তন উৎপাদনের ব্যয়-দ্রুতই কমানো যায় না। কিন্তু আযাদের কারবার বৃহদায়তনের হওয়ায় এখানে অভ্যন্তরীণ ব্যয় সংকোচের সুবিধা ভোগ করা যায়; যার ফলে এখানে উৎপাদনের ব্যয় কম ও উৎপাদন অধিক হয়।

HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 1st Paper · সৃজনশীল

উদ্দীপকের ভিত্তিতে আমজাদ ও আযাদের কারবারের মধ্যে তিনটি পার্থক্য লিখ।

উদ্দীপক

আমজাদ ও আযাদ দু'জন উৎপাদনকারী। আমজাদ আযাদকে বলল, আমার পুঁজি সামান্য। তাই উৎপাদন কম। তবে উৎপাদন প্রক্রিয়ায় আমি দ্রুত সিদ্ধান্ত নিতে পারি। বাজার সম্প্রসারণ করতে পারছি না ব্যাংকও পর্যাপ্ত ঋণ দিচ্ছে না। জবাবে আযাদ বলল, আমরা প্রচুর ব্যাংক ঋণ পাই। বাজারে শেয়ার বিক্রি করি। আমাদের উৎপাদন খরচও কম।

Comilla · 2017

উত্তর

উৎপাদনের জন্য প্রয়োজনীয় উপাদানগুলোর সুষ্ঠু সমন্বয় সাধনের কাজকে সংগঠন বলে।

উত্তর

উৎপাদনের উপাদানসমূহের মধ্যে সমন্বয় সাধন করা উদ্যোক্তার প্রধান কাজ। উৎপাদনের উপকরণগুলোকে সংগঠনের মাধ্যমে সমন্বয় করে উৎপাদন কাজটি সঠিকভাবে যে ব্যক্তি পরিচালনা করেন তাকে সংগঠক বা উদ্যোক্তা বলা হয়। উৎপাদনের জন্য প্রয়োজনীয় উপকরণ ভূমি, শ্রম ও মূলধন- এ তিনটি উপকরণের সমন্বয় সাধন করেন সংগঠক। উদ্যোক্তা প্রয়োজনীয় মূলধন ও দক্ষ শ্রমিক নির্ধারণ করেন এবং উপযুক্ত জায়গা নির্বাচন করে উৎপাদন কাজ পরিচালনা করেন।

উত্তর

আমজাদের কারবার হলো একমালিকানা কারবার যেখানে আযাদের কারবার হলো একটি যৌথ মূলধনী কারবার। নিচে উদ্দীপকের ভিত্তিতে আমজাদ ও আযাদের কারবারের মধ্যে তিনটি পার্থক্য দেওয়া হলো: আমজাদের কারবার একমালিকানা হওয়ায় তার একারপক্ষে কারবারের জন্য প্রয়োজনীয় পুঁজি সংগ্রহ করা বেশির ভাগ ক্ষেত্রেই সম্ভব হয় না। ফলে প্রতিষ্ঠানে পুজির স্বল্পতা লেগেই থাকে। এদিক থেকে আযাদের কারবারের যথেষ্ট সুবিধা রয়েছে। এটি যৌথ মূলধনী হওয়ায় এখানে অতি সহজে শেয়ার বিক্রি করে বিপুল পরিমাণ মূলধন সংগ্রহ করা সম্ভব হয়। পরিচিতি ও আর্থিক সক্ষমতার কারণে ব্যাংকও এখানে ঋণ দিতে আগ্রহী থাকে। আমজাদের কারবারে একজন মালিক; এজন্য এখানে কোনো ব্যাপারে এককভাবে ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা যায়। এক্ষেত্রে আযাদের কারবার বোর্ড অব ডাইরেক্ট দ্বারা পরিচালিত হওয়ায় সমস্যা সংকুল ও জটিল পরিস্থিতিতে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হয় না। ফলে এ কারবার তাৎক্ষণিকভাবে সঙ্কটের মোকাবিলা করতে পারে না। আমজাদের কারবার ক্ষুদ্রায়তনের হওয়ায় তা বৃহদায়তন উৎপাদনের ব্যয়-দ্রুতই কমানো যায় না। কিন্তু আযাদের কারবার বৃহদায়তনের হওয়ায় এখানে অভ্যন্তরীণ ব্যয় সংকোচের সুবিধা ভোগ করা যায়; যার ফলে এখানে উৎপাদনের ব্যয় কম ও উৎপাদন অধিক হয়।

উত্তর

আমজাদের কারবার হলো একমালিকানা কারবার যেখানে উৎপাদন অত্যন্ত কম ও কর্মসংস্থানের সুযোগও একেবারে সীমিত। এদিক থেকে আযাদের কারবার যৌথ মূলধনী কারবার হওয়ায় সেখানে উৎপাদন বেশি ও কর্মসংস্থানের অনেক সুযোগ রয়েছে। দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য আমজাদের মতো নয়, বরং আযাদের মতো কারবারের বিস্তৃতি দরকার। নিচে এ বিষয়টির সত্যতা যাচাই করা হলো। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে বিশাল জনসংখ্যা ও তার দ্রুত বৃদ্ধির দরুন বিভিন্ন দ্রব্য ও সেবাকর্মের চাহিদা দ্রুত বাড়ে। এরূপ বর্ধিষ্ণু চাহিদা পূরণের জন্য বৃহদায়তনের উৎপাদন একান্ত প্রয়োজন। এজন্য যে বিপুল মূলধনের প্রয়োজন হয় তা যৌথ মূলধনী কোম্পানিগুলো শেয়ার বিক্রির মাধ্যমে সংগ্রহ করে। বৃহদায়তন উৎপাদন প্রতিষ্ঠান অভ্যন্তরীণ ও বাহ্যিক ব্যয়-সংকোচের সুবিধা ভোগ করে কম খরচে অধিক উৎপাদন করতে সক্ষম। ফলে বর্ধিত উৎপাদন ক্রমবর্ধমান জনগোষ্ঠীর বিভিন্ন ধরনের চাহিদা পূরণ করে। বাংলাদেশের মতো জনবহুল উন্নয়নশীল দেশগুলোতে বেকার সমস্যা প্রকট যা তাদের দ্রুত অর্থনৈতিক উন্নয়নের পথে একটি বিরাট অন্তরায়। যৌথ মূলধনী কোম্পানিগুলো সাধারণত বৃহদায়তনের হয় বলে সেখানে বহু লোকের কর্মসংস্থান হয়। এভাবে কোম্পানিগুলো দেশের বেকারত্ব লাঘব করে, মানবসম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করে এবং সমাজকে বেকারত্বের বিভিন্ন সামাজিক সমস্যা থেকে মুক্ত রাখে। সুতরাং বলা যায়, দেশের সার্বিক উন্নয়নের স্বার্থে আমজাদের মতো নয় বরং আযাদের মতো কারবারের বিস্তৃতি অধিক প্রয়োজন।
HSCEconomics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগের জন্য তাঁর মাসিক খরচ ১৫,০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০,০০০ টাকা হয়। তাঁর বর্তমান সঞ্চয়ের পরিমাণ কত?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-
i. ভোগ কমবে
ii. বিনিয়োগ বাড়বে
iii. মূলধন গঠনের হার বাড়বে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নিচের কোনটি সঠিক হবে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-
i. অর্থের মূল্য অর্ধেক হবে
ii. দ্রব্যের মূল্য দ্বিগুণ হবে
iii. অর্থের প্রচলন গতি বাড়বেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ফার্মের বৈশিষ্ট্য কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোনটি নিমজ্জিত মূলধন?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?

Sylhet · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

Sylhet · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগেরবন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-i. ভোগ কমবেii. বিনিয়োগ বাড়বেiii. মূলধনিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-i. অর্থের মূল্য অর্ধেক হবেii. দ্রব্যের মূলফার্মের বৈশিষ্ট্য কী?নিচের কোনটি নিমজ্জিত মূলধন?কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।