উদ্দীপকের বর্ণিত প্রতিষ্ঠানটি প্রথম অবস্থায় কোন ধরনের সংগঠনের সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা করো।
উত্তর: জাউদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটি প্রথম অবস্থায় প্রাইভেট লিমিটেড কোম্পানির সাথে সাদৃশ্যপূর্ণ ছিল। প্রাইভেট লিমিটেড কোম্পানির সদস্য সংখ্যা সর্বনিম্ন দু'জন এবং সর্বাধিক পঞ্চাশ জন। শেয়ার বিক্রির মাধ্যমে এ কোম্পানি পুঁজি সংগ্রহ করে; তবে এটি জনগণকে শেয়ার ক্রয়ের আমন্ত্রণ জানাতে পারে না এবং শেয়ার হস্তান্তরও করতে পারে না। যারা এ কোম্পানি গঠন করে তারা নিজেরাই অর্থাৎ কোম্পানির সদস্যরাই এর শেয়ার ক্রয় করে। এখানে সদস্যদের দায় সীমিত; যার যত টাকার শেয়ার তার দায়ও তত টাকা পর্যন্ত। প্রাইভেট লিমিটেড কোম্পানির মূলধনের যোগান দেয় তার সদস্যরাই; তবে প্রয়োজনে কোম্পানি ব্যাংক বা কোনো লিজিং প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ করেও পুঁজি সংগ্রহ করতে পারে। এ কোম্পানিকে নিবন্ধিত হতে হয়; নিবন্ধন পাওয়ার পরই এ কোম্পানি কাজ শুরু করতে পারে। প্রাইভেট লিমিটেড কোম্পানির পরিচালনা পর্ষদ ছোট ও সদস্য সংখ্যা কম থাকায় কোম্পানির সাধারণ বা কোনো জটিল ও গুরুত্বপূর্ণ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ সম্ভব হয়। তাছাড়া সদস্য সংখ্যা কম হওয়ায় এখানে ব্যবসায়ের গোপনীয়তা রক্ষা করা সম্ভব হয়। প্রাইভেট লিমিটেড কোম্পানির উপরোল্লিখিত বিভিন্ন দিক বা বিষয়ের সাথে উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটির প্রথম অবস্থার সাদৃশ্য দেখা যায়।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের বর্ণিত প্রতিষ্ঠানটি প্রথম অবস্থায় কোন ধরনের সংগঠনের সাথে …
উদ্দীপক
Rajshahi · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর