X, Y ও Z এর প্রতিষ্ঠানকে উদ্দীপকের দ্বিতীয় প্রতিষ্ঠানের মতো রূপান্তর করা যায় কি এবং কীভাবে?
উত্তর: উদ্দীপকে X, Y ও Z এর প্রতিষ্ঠানটি হলো অংশীদারি কারবার এবং দ্বিতীয় প্রতিষ্ঠান অর্থাৎ 'এ্যাপেক্স লিমিটেড কোম্পানি' হলো যৌথ মূলধনী কারবার। কিছু বৈশিষ্ট্য পরিবর্তনের মাধ্যমে অংশীদারি কারবারকে যৌথমূলধনী কারবারে রূপান্তর করা যায়। অংশীদারি কারবার মূলত একটি চুক্তিভিত্তিক কারবার যেখানে সর্বনিম্ন ২ জন সদস্য এবং সর্বোচ্চ ২০ জন সদস্য থাকতে পারে। এক্ষেত্রে শেয়ার হস্তান্তর বা বিক্রয়ের কোনো সুযোগ না থাকায় সদস্য সংখ্যা বৃদ্ধি করে পর্যাপ্ত মূলধন সংগ্রহ করা যায় না। অন্যদিকে, যৌথ মূলধনী কারবার সরকার কর্তৃক অনুমোদিত। বহুসংখ্যক লোক এ কারবারের সদস্য হতে পারে এবং প্রয়োজনে শেয়ার ক্রয় বিক্রয়ের মাধ্যমে সদস্য সংখ্যা বাড়াতে পারে। পর্যাপ্ত মূলধন সংগ্রহের সুবিধা থাকায় এ কারবারে বৃহদায়তনের উৎপাদন করা যায় ফলে সদস্যগণ লাভবান হয়। তাছাড়া এ ধরনের কারবারে কোনো একজন সদস্যের অনুপস্থিতিতে কারবার বন্ধ হয়ে যায় না। কিন্তু অংশীদারি কারবারে এ ধরনের সুযোগ সুবিধা নেই। উদ্দীপকে X, Y ও Z এর অংশীদারি প্রতিষ্ঠানটিকে দ্বিতীয় প্রতিষ্ঠানে তথা যৌথমূলধনী প্রতিষ্ঠানে রূপান্তর করা যায়। তবে এ জন্য অংশীদারি কারবারকে যৌথমূলধনী কারবারের ন্যায় সদস্য সংখ্যা বাড়াতে হবে। এক্ষেত্রে প্রথমে সরকারের নিকট থেকে অনুমোদন নিতে হবে। এরপর শেয়ার, ঋণপত্র প্রভৃতি বিক্রি করে মূলধন সংগ্রহ করতে হবে এবং একটি পরিচালনা পর্ষদ গঠন করে ব্যবসায় পরিচালনা করতে হবে। সুতরাং অংশীদারি কারবারের সীমাবদ্ধতা দূরীকরণের মাধ্যমে অংশীদারি কারবারকে যৌথমূলধনী কারবারে রূপান্তর করা যায়।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
X, Y ও Z এর প্রতিষ্ঠানকে উদ্দীপকের দ্বিতীয় প্রতিষ্ঠানের মতো রূপান্ত…
উদ্দীপক
Jessore · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর