উদ্দীপকের আলোকে একজন দক্ষ উদ্যোক্তার গুরুত্বপূর্ণ কার্যাবলির বিবরণ দাও।
উত্তর: একজন দক্ষ উদ্যোক্তা উৎপাদনক্ষেত্রে তার বিভিন্ন কাজ সুচারুরূপে সম্পন্ন করে কারবারকে সফল করে তোলেন। নিচে উদ্দীপকের আলোকে একজন দক্ষ উদ্যোক্তার গুরত্বপূর্ণ কার্যাবলির বিবরণ দেওয়া হলো: একজন দক্ষ উদ্যোক্তা কারবারের সকল ঝুঁকি বহন করতে প্রস্তুত থাকেন। ভবিষ্যতে উৎপাদিত দ্রব্যের চাহিদা হ্রাসের ফলে কিংবা চাহিদার পরিবর্তন ঘটলে যে ব্যবসায়িক অনিশ্চয়তা দেখা দিতে পারে তিনি তা মোকাবিলা করতে সদা সচেষ্ট থাকেন। একজন দক্ষ উদ্যোক্তা লব্ধ অভিজ্ঞতা ও বিচক্ষণতার সাথে উৎপাদন কাজ পরিচালনা ও তত্ত্বাবধান করেন। তিনি উৎপাদনের জন্য সংগৃহীত বিভিন্ন উপকরণের মধ্যে এমনভাবে সমন্বয় সাধন করেন যাতে উৎপাদিত ব্যয় হয় সর্বনিম্ন অথচ মুনাফা হয় সর্বাধিক। দক্ষ উদ্যোক্তা তার প্রজ্ঞা ও মেধার ওপর ভিত্তি করে বাস্তবসম্মত উৎপাদন পরিকল্পনা প্রণয়ন করেন এবং তা তার অভিজ্ঞতার আলোকে বাস্তবায়নের চেষ্টা করেন। পরিকল্পনা বাস্তবায়নকালে উদ্ভূত যেকোনো সমস্যা সমাধানের জন্য তিনি ত্বরিৎ ব্যবস্থা গ্রহণ করেন। মূলধন হলো কারবারের প্রাণ ও শ্রমিক হলো তার হাতিয়ার। তাই তিনি সবচেয়ে কম খরচে ও নিরাপদ উৎস থেকে মূলধন সংগ্রহ এবং উৎপাদনের প্রয়োজনানুযায়ী যোগ্য শ্রমিক নিয়োগ করেন। এছাড়া দ্রব্যের বাজার বিস্তৃত করার জন্য তিনি নতুন নতুন ক্রেতাদেরকে আকৃষ্ট করার উদ্দেশ্যে বিজ্ঞাপন প্রদান ও প্রচার কাজ চালিয়ে যান। এভাবে একজন দক্ষ সংগঠক বা উদ্যোক্তা তার বিভিন্ন বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করে কারবারকে সাফল্যের চূড়ায় নিয়ে যান।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে একজন দক্ষ উদ্যোক্তার গুরুত্বপূর্ণ কার্যাবলির বিবরণ …
উদ্দীপক
Barisal · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর