তুমি কি মনে করো, দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য আমজাদের মতো নয় বরং আযাদের মতো কারবারের বিস্তৃতি দরকার। ব্যাখ্যা করো।
উত্তর: আমজাদের কারবার হলো একমালিকানা কারবার যেখানে উৎপাদন অত্যন্ত কম ও কর্মসংস্থানের সুযোগও একেবারে সীমিত। এদিক থেকে আযাদের কারবার যৌথ মূলধনী কারবার হওয়ায় সেখানে উৎপাদন বেশি ও কর্মসংস্থানের অনেক সুযোগ রয়েছে। দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য আমজাদের মতো নয়, বরং আযাদের মতো কারবারের বিস্তৃতি দরকার। নিচে এ বিষয়টির সত্যতা যাচাই করা হলো। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে বিশাল জনসংখ্যা ও তার দ্রুত বৃদ্ধির দরুন বিভিন্ন দ্রব্য ও সেবাকর্মের চাহিদা দ্রুত বাড়ে। এরূপ বর্ধিষ্ণু চাহিদা পূরণের জন্য বৃহদায়তনের উৎপাদন একান্ত প্রয়োজন। এজন্য যে বিপুল মূলধনের প্রয়োজন হয় তা যৌথ মূলধনী কোম্পানিগুলো শেয়ার বিক্রির মাধ্যমে সংগ্রহ করে। বৃহদায়তন উৎপাদন প্রতিষ্ঠান অভ্যন্তরীণ ও বাহ্যিক ব্যয়-সংকোচের সুবিধা ভোগ করে কম খরচে অধিক উৎপাদন করতে সক্ষম। ফলে বর্ধিত উৎপাদন ক্রমবর্ধমান জনগোষ্ঠীর বিভিন্ন ধরনের চাহিদা পূরণ করে। বাংলাদেশের মতো জনবহুল উন্নয়নশীল দেশগুলোতে বেকার সমস্যা প্রকট যা তাদের দ্রুত অর্থনৈতিক উন্নয়নের পথে একটি বিরাট অন্তরায়। যৌথ মূলধনী কোম্পানিগুলো সাধারণত বৃহদায়তনের হয় বলে সেখানে বহু লোকের কর্মসংস্থান হয়। এভাবে কোম্পানিগুলো দেশের বেকারত্ব লাঘব করে, মানবসম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করে এবং সমাজকে বেকারত্বের বিভিন্ন সামাজিক সমস্যা থেকে মুক্ত রাখে। সুতরাং বলা যায়, দেশের সার্বিক উন্নয়নের স্বার্থে আমজাদের মতো নয় বরং আযাদের মতো কারবারের বিস্তৃতি অধিক প্রয়োজন।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
তুমি কি মনে করো, দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য আমজাদের মতো নয় বরং আ…
উদ্দীপক
Comilla · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর