উদ্দীপকে তিনজনের প্রতিষ্ঠানটি কোন ধরনের এবং তার বৈশিষ্ট্যগুলো লেখ।
উত্তর: উদ্দীপকে X, Y ও Z তিন জনে চুক্তিবদ্ধ হয়ে মুনাফা অর্জনের উদ্দেশ্যে একটি কারবার প্রতিষ্ঠা করে, যা অংশীদারি কারবারের সংজ্ঞায় সংজ্ঞায়িত। নিচে অংশীদারি কারবারের বৈশিষ্ট্যগুলো উল্লেখ করা হলো- ১. সাধারণত চুক্তির মাধ্যমে অংশীদারি কারবারের সূত্রপাত ঘটে এবং সকল অংশীদারগণ ব্যবসায়ের লাভ-লোকসানের ভার বহন করে। ২. এ ব্যবসায়ে প্রত্যেক অংশীদার প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে বিবেচিত হন এবং একজনের ব্যর্থতায় ব্যবসায়ে ক্ষতি হলে সবাইকে একযোগে এর দায় নিতে হয়, তাই প্রত্যেক সদস্যের দায় অসীম। ৩. এ কারবারের সর্বনিম্ন সদস্য সংখ্যা ২ জন এবং সর্বোচ্চ ২০ জন সদস্য থাকতে পারে। তবে ব্যাংক ব্যবসায়ের ক্ষেত্রে ১০ জন সদস্য থাকতে পারে। ৪. এ কারবার আইনগতভাবে বৈধ ব্যবসায় প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত তাই কোনো অংশীদার তার অংশ অন্যান্য অংশীদারের সম্মতি ছাড়া হস্তান্তর করতে পারে না। ৫. এ কারবারের চুক্তিপত্রে উল্লিখিত শর্তানুসারে অর্জিত মুনাফা অংশীদারদের মধ্যে বণ্টন করা হয়। তবে অংশীদারদের মধ্যে কোনো একজন সদস্য মারা গেলে বা দেউলিয়া হলে বা পাগল হয়ে গেলে উক্ত কারবার বন্ধ হয়ে যায়। তাই এ ধরনের কারবারে স্থায়িত্ব খুবই কম হয়। উক্ত বৈশিষ্ট্যগুলো উদ্দীপকের X, Y, Z বা অংশীদারি কারবারে পরিলক্ষিত হয়।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে তিনজনের প্রতিষ্ঠানটি কোন ধরনের এবং তার বৈশিষ্ট্যগুলো লেখ।
উদ্দীপক
Jessore · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর