জমির চাহিদা D1D1 থেকে D2 D2 তে বৃদ্ধি পেলে খাজনার ওপর কী প্রভাব পড়বে তার বিশদ ব্যাখ্যা কর ।
উত্তর: উদ্দীপকের আলোকে জমির চাহিদা D1D1 থেকে D2D2 তে বৃদ্ধি পেলে খাজনার উপর প্রভাব পড়বে । উদ্দীপকের চিত্রে খাজনার আধুনিক তত্ত্বটি প্রতিফলিত হয়েছে। এ তত্ত্ব অনুযায়ী, ভূমির যোগান স্থির। গাজনার পরিবর্তনে ভূমির যোগান পরিবর্তিত হয় না। এক্ষেত্রে ভূমির চাহিদার পরিবর্তনের প্রেক্ষিতে খাজনা পরিবর্তিত হয়। অর্থাৎ ভূমির চাহিদার পরিমাণ বৃদ্ধি পেলে খাজনা বৃদ্ধি পায়। চাহিদার পরিমাণ হ্রাস পেলে খাজনার পরিমাণ হ্রাস পায়। চিত্রে ভূমি অক্ষে জমির পরিমাণ একর এবং লম্ব অক্ষে খাজনার পরিমাণ নির্দেশ করা হয়েছে। D1D1হলো প্রাথমিক জমির চাহিদা রেখা এবং s হলো জমির যোগান রেখা। প্রকৃতিতে ভূমির যোগান সীমাবদ্ধ থাকায় যোগান রেখা লম্ব অক্ষের সমান্তরাল। চাহিদা রেখা D1D1এবং যোগান রেখা S, E, বিন্দুতে ছেদ করায় ভারসাম্য প্রতিষ্ঠিত হয়। ভারসাম্য অনুযায়ী জমির পরিমাণ ১০০ একর এবং খাজনার পরিমাণ ১০ টাকা নির্ধারিত হয়। এখন যদি জমির চাহিদা D1 D1 থেকে D2D 2-তে বৃদ্ধি পায় তবে নতুন চাহিদা রেখা D2D2 রেখা S কে E2 বিন্দুতে ছেদ করায় নতুন ভারসাম্য খাজনার পরিমাণ ১৫ টাকা নির্ধারিত হয়, যা পূর্বের খাজনার তুলনায় (১৫-১০) টাকা বেশি। সুতরাং দেখা যায়, জমির খাজনা D1 থেকে D 2-তৈ বৃদ্ধি পেলে খাজনা ৫ টাকা বৃদ্ধি পাবে।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
জমির চাহিদা D1D1 থেকে D2 D2 তে বৃদ্ধি পেলে খাজনার ওপর কী প্রভাব পড়…
উদ্দীপক
Chittagong · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর