শেয়ারFacebookWhatsApp

সদস্যসংখ্যা, মূলধন সংগ্রহ এবং সিদ্ধান্ত গ্রহণের ভিত্তিতে মি. করিম ও মি. রহিমের সংগঠনের মধ্যে পার্থক্য বিশ্লেষণ কর।

উত্তর: উদ্দীপকে উল্লিখিত মি. করিমের সংগঠনটি একমালিকানা কারবার এবং মি. রহিমের সংগঠনটি অংশীদারি কারবার। সদস্যসংখ্যা, মূলধন সংগ্রহ এবং সিদ্ধান্ত গ্রহণের ভিত্তিতে মি. করিম ও মি. রহিমের অর্থাৎ একমালিকানা ও অংশীদারি কারবারের মধ্যে পার্থক্য বিশ্লেষণ করা হলো-- সদস্যসংখ্যা : এক মালিকানা কারবারের একজন মাত্র মালিক থাকে। সে নিজেই তার ব্যবসার মোট পুঁজি ও উপকরণ সরবরাহ করে । এ কারবারের ব্যবস্থাপনা ও তত্ত্বাবধানের দায়িত্ব মালিক নিজেই বহন করে। অন্যকোনো ব্যক্তি এ কারবারের ব্যবস্থাপনার বা লাভক্ষতির অংশীদার হয় না। অন্যদিকে অংশীদারি কারবারে দুই বা ততোধিক মালিক থাকে। সাধারণত ন্যূনতম ২ (দুই) জন এবং সর্বাধিক ২০ (বিশ) জন ব্যক্তি এ ধরনের কারবারে অংশীদার হতে পারে। তবে ব্যাংকের ক্ষেত্রে সর্বাধিক ১০ জন অংশীদার থাকতে পারে। মূলধন সংগ্রহ : একমালিকানা কারবারের মালিক যতই বিত্তশালী হউক না কেন তার পক্ষে কারবারের প্রয়োজনীয় মূলধন সংগ্রহ করা বেশিরভাগ ক্ষেত্রেই সম্ভব হয় না। ফলে এ কারবারে মূলধনের স্বল্পতা থেকেই যায়। অন্যদিকে অংশীদারি কারবারে সকল অংশীদার কম- বেশি মূলধন যোগান দেয় বলে এখানে অধিক মূলধন সংগ্রহ করা সম্ভব হয়। এর ফলে অংশীদারি ব্যবসায়ে অপেক্ষাকৃত বৃহদায়তন কারবার প্রতিষ্ঠা করা যায়। সিদ্ধান্ত গ্রহণ : একক মালিকানা কারবারে যেহেতু একজন মাত্র মালিক থাকে, সেহেতু কারবারের কোনো ব্যাপারে মালিক এককভাবে এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। এক্ষেত্রে মালিকের সিদ্ধান্ত সঠিক হলে ব্যবসায়ে লাভ হয় এবং সিদ্ধান্ত ভুল হলে ব্যবসায় ক্ষতি হয়। অপরপক্ষে অংশীদারি কারবারের সদস্যসংখ্যা একাধিক হওয়ায় কারবারের কোনো জটিল বিষয়ে সবাই মিলে সুবিধাজনক সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। কিন্তু অনেক সময় সদস্যদের মধ্যে মতভেদ দেখা দিনে সিদ্ধান্ত গ্রহণ বিলম্বিত হয়।

HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 1st Paper · সৃজনশীল

সদস্যসংখ্যা, মূলধন সংগ্রহ এবং সিদ্ধান্ত গ্রহণের ভিত্তিতে মি. করিম ও…

উদ্দীপক

মি. করিম একটি বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ শিক্ষা শেষে গ্রামে ফিরে নিজ চেষ্টায় একটি উৎপাদন প্রতিষ্ঠান গড়ে তোলেন। এর পরিচালনা ও নিয়ন্ত্রণের ভার তার হাতেই। ব্যবসায়িক দায়-দায়িত্ব নিজেই বহন করেন। অন্যদিকে মি. রহিমের প্রতিষ্ঠানের সদস্যসংখ্যা ১০ জন। তারা যৌথভাবে মূলধনের যোগান দেয় এবং পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে প্রতিষ্ঠান পরিচালনা করে। তবে যেকোনো একজন সদস্যের মৃত্যুতে প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যায়।

Dinajpur · 2019

উত্তর

যেসব প্রতিষ্ঠান দেশের আইন পরিষদের বিশেষ আইনের মাধ্যমে সরকারি নীতি ও আদর্শের আওতায় একটি স্বতন্ত্র ও স্বাধীন পরিচালনা কর্তৃপক্ষ কর্তৃক পরিচালিত হয় তাকে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বলে ।

উত্তর

কোনোকিছু উৎপাদনের উদ্দেশ্যে উদ্যোক্তা পরিকল্পনা গ্রহণ, উপকরণের মধ্যে সমন্বয় সাধন, ঝুঁকি বহন এবং উৎপাদন কার্য পরিচালনা ও তত্ত্বাবধান করেন। কারবারের প্রতিষ্ঠা থেকে শুরু করে উৎপাদিত দ্রব্য বজারজাত করা পর্যন্ত সব কাজের দায়িত্ব ও ঝুঁকি উদ্যোক্তাকেই বহন করতে হয়। কারবার প্রতিষ্ঠানে উদ্যোক্তা একদিকে তার মালিক এবং অন্যদিকে তার সংগঠক ও ঝুঁকিগ্রহণকারী উৎপাদনের এ গুরুদায়িত্ব গ্রহণের জন্য উদ্যোক্তাকে শিল্পের চালক বলা হয়। এজন্যই অর্থনীতিবিদ মার্শাল সংগঠককে শিল্পের চালক বা 'Captain of the IndustryIndustry^{\prime} বলে অভিহিত করেছেন ।

উত্তর

উদ্দীপকে মি. রহিমের প্রতিষ্ঠানটি অংশীদারি কারবার। কেননা, মি. রহিমের সদস্য সংখ্যা ১০ জন। যারা যৌথভাবে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে প্রতিষ্ঠান পরিচালনা করে এবং যেকোনো একজনের মৃত্যুতে প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। এগুলো সবই অংশীদারি কারবারের বৈশিষ্ট্য । সাধারণত মুনাফা অর্জনের জন্য একের অধিক ব্যক্তি অংশীদারিত্বের ভিত্তিতে যে ব্যবসায় গঠন করে, তাকে অংশীদারি ব্যবসায় বলে । এরূপ ব্যবসায় মালিক থাকেন একাধিক ব্যক্তি। সকল অংশীদার বা তাদের পক্ষে কারও দ্বারা এটি পরিচালিত হয় । বাংলাদেশে প্রচলিত ১৯৩২ সালের অংশীদারি আইনের ৪ ধারায় বলা হয়েছে, “সকলের দ্বারা অথবা সকলের পক্ষে একজনের দ্বারা পরিচালিত ব্যবসায়ের মুনাফা নিজেদের মধ্যে বণ্টনের উদ্দেশ্যে ব্যক্তিবর্গের মধ্যকার চুক্তিবদ্ধ সম্পর্ককে অংশীদারি ব্যবসায় বলে।” এ আইনে এ সংগঠনে সর্বনিম্ন ২ জন, সর্বোচ্চ ২০ জন এবং ব্যাংকিং অংশীদারিত্বের ক্ষেত্রে সর্বোচ্চ ১০ জন সদস্য থাকতে পারে। যে সকল ব্যবসায় প্রতিষ্ঠান অতি প্রাচীন কাল থেকে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে অংশীদারি ব্যবসায় তাদের মধ্যে একটি। নানা ধরনের অংশীদারি ব্যবসায় প্রতিষ্ঠান বর্তমানে প্রচলিত আছে। এ ধরনের প্রতিষ্ঠানের কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে। যার কারণে এটি অন্যান্য ব্যবসায় প্রতিষ্ঠান হতে স্বতন্ত্র। যেমন এতে একটি চুক্তিবদ্ধ সম্পর্ক থাকতে হবে। এছাড়া নির্দিষ্ট হারে লাভ-ক্ষতি বণ্টন, পারস্পরিক আস্থা, বিশ্বাস, পারস্পরিক প্রতিনিধিত্ব ইত্যাদির মাধ্যমে একটি অংশীদারি ব্যবসায় সংগঠন গড়ে ওঠে । উদ্দীপকের মি. রহিমের প্রতিষ্ঠানের বৈশিষ্ট্যের সাথে অংশীদারি কারবারের বৈশিষ্ট্যের মিল রয়েছে। সুতরাং তার প্রতিষ্ঠানটি অংশীদারি কারবার।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত মি. করিমের সংগঠনটি একমালিকানা কারবার এবং মি. রহিমের সংগঠনটি অংশীদারি কারবার। সদস্যসংখ্যা, মূলধন সংগ্রহ এবং সিদ্ধান্ত গ্রহণের ভিত্তিতে মি. করিম ও মি. রহিমের অর্থাৎ একমালিকানা ও অংশীদারি কারবারের মধ্যে পার্থক্য বিশ্লেষণ করা হলো-- সদস্যসংখ্যা : এক মালিকানা কারবারের একজন মাত্র মালিক থাকে। সে নিজেই তার ব্যবসার মোট পুঁজি ও উপকরণ সরবরাহ করে । এ কারবারের ব্যবস্থাপনা ও তত্ত্বাবধানের দায়িত্ব মালিক নিজেই বহন করে। অন্যকোনো ব্যক্তি এ কারবারের ব্যবস্থাপনার বা লাভক্ষতির অংশীদার হয় না। অন্যদিকে অংশীদারি কারবারে দুই বা ততোধিক মালিক থাকে। সাধারণত ন্যূনতম ২ (দুই) জন এবং সর্বাধিক ২০ (বিশ) জন ব্যক্তি এ ধরনের কারবারে অংশীদার হতে পারে। তবে ব্যাংকের ক্ষেত্রে সর্বাধিক ১০ জন অংশীদার থাকতে পারে। মূলধন সংগ্রহ : একমালিকানা কারবারের মালিক যতই বিত্তশালী হউক না কেন তার পক্ষে কারবারের প্রয়োজনীয় মূলধন সংগ্রহ করা বেশিরভাগ ক্ষেত্রেই সম্ভব হয় না। ফলে এ কারবারে মূলধনের স্বল্পতা থেকেই যায়। অন্যদিকে অংশীদারি কারবারে সকল অংশীদার কম- বেশি মূলধন যোগান দেয় বলে এখানে অধিক মূলধন সংগ্রহ করা সম্ভব হয়। এর ফলে অংশীদারি ব্যবসায়ে অপেক্ষাকৃত বৃহদায়তন কারবার প্রতিষ্ঠা করা যায়। সিদ্ধান্ত গ্রহণ : একক মালিকানা কারবারে যেহেতু একজন মাত্র মালিক থাকে, সেহেতু কারবারের কোনো ব্যাপারে মালিক এককভাবে এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। এক্ষেত্রে মালিকের সিদ্ধান্ত সঠিক হলে ব্যবসায়ে লাভ হয় এবং সিদ্ধান্ত ভুল হলে ব্যবসায় ক্ষতি হয়। অপরপক্ষে অংশীদারি কারবারের সদস্যসংখ্যা একাধিক হওয়ায় কারবারের কোনো জটিল বিষয়ে সবাই মিলে সুবিধাজনক সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। কিন্তু অনেক সময় সদস্যদের মধ্যে মতভেদ দেখা দিনে সিদ্ধান্ত গ্রহণ বিলম্বিত হয়।
HSCEconomics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগের জন্য তাঁর মাসিক খরচ ১৫,০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০,০০০ টাকা হয়। তাঁর বর্তমান সঞ্চয়ের পরিমাণ কত?

Dinajpur · 2017

  • ৫,০০০
  • ৫,১০০
  • ২৬,৮৭০
  • ২৬,৯৭০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?

Dinajpur · 2017

  • এক
  • দুই
  • তিন
  • চার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-
i. ভোগ কমবে
ii. বিনিয়োগ বাড়বে
iii. মূলধন গঠনের হার বাড়বে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নিচের কোনটি সঠিক হবে?

Dinajpur · 2017

  • MC= 0
  • MC= 20
  • MC> 20
  • MC<20\mathrm{MC}<20

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?

Dinajpur · 2017

  • খাজনা
  • মজুরি
  • সুদ
  • মুনাফা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-
i. অর্থের মূল্য অর্ধেক হবে
ii. দ্রব্যের মূল্য দ্বিগুণ হবে
iii. অর্থের প্রচলন গতি বাড়বেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ফার্মের বৈশিষ্ট্য কী?

Dinajpur · 2017

  • সবসময় স্বাভাবিক মুনাফা অর্জন করে
  • স্বল্পকালে অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে
  • সব ধরনের বাজারেই দামকে প্রভাবিত করে
  • ফার্মের ভারসাম্য শিল্পের ভারসাম্যের ওপর নির্ভর করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোনটি নিমজ্জিত মূলধন?

Dinajpur · 2017

  • কাঁচামাল
  • বিদ্যুৎ
  • কয়লা
  • রেল ইঞ্জিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?

Dinajpur · 2017

  • মনোপলি
  • ডুয়োপলি
  • অলিগোপলি
  • মনোপসনি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • অন্যান্য উপকরণ স্থির থেকে একটির পরিবর্তন হয়
  • সকল উপকরণ পরিবর্তিত হয়
  • স্বল্পকালীন সময় বিবেচ্য
  • উৎপাদন কৌশল অপরিবর্তিত থাকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?

Sylhet · 2017

  • নোট ইস্যু
  • ঋণ নিয়ন্ত্রণ
  • আমানত গ্রহণ
  • নিকাশঘর পরিচালনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

Sylhet · 2017

  • দাম
  • আয়
  • সঞ্চয়
  • আমানত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগেরবন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-i. ভোগ কমবেii. বিনিয়োগ বাড়বেiii. মূলধনিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-i. অর্থের মূল্য অর্ধেক হবেii. দ্রব্যের মূলফার্মের বৈশিষ্ট্য কী?নিচের কোনটি নিমজ্জিত মূলধন?কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।