শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে মি. 'খ' এর বুটিক কারখানা কোন ধরনের কারবার?

উত্তর: উদ্দীপকে মি. 'খ' এর বুটিক কারখানা একমালিকনা কারবার। কেননা মি. 'খ' এর বুটিক কারখানায় তিনি একাই ব্যবসায় উপকরণ সংগ্রহ ও দেখাশুনা করেন যা একমালিকানা কারবারের বৈশিষ্ট্যকে নির্দেশ করে। যে কারবারে একজন মাত্র মালিক থাকে এবং তিনি নিজেই ব্যবসার উপকরণ সংগ্রহ, পরিকল্পনা ও ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন তাকে একক মালিকানাভিত্তিক কারবার বলা হয়। এরূপ কারখানার ব্যবস্থাপনা একজনের হাতে থাকে। কারবারের লাভ-লোকসানের দায়িত্ব একজন মালিকের ওপরই বর্তায়। যেকোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত নেওয়া যায়। সাধারণত ছোট আয়তনের কারবারের জন্য একক মালিকানা বেশি উপযোগী। কারবার ছোট. হওয়ার ফলে এরূপ শিল্প ব্যবসায় প্রতিষ্ঠানে ভোক্তার ইচ্ছামত পণ্য বা সেবা উৎপাদন করা যায়। এরূপ কারবারের ব্যবস্থাপনা ও পরিচালনা সহজ। তবে বৃহদায়তন উৎপাদনে যেহেতু অধিক পুঁজির দরকার, তাই একজন মালিকের পক্ষে অনেক সময়ই এরূপ পুঁজি সরবরাহ করা সম্ভব হয় না। তাই এটি বৃহৎ উৎপাদনের জন্য উপযোগী নয়।

HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে মি. 'খ' এর বুটিক কারখানা কোন ধরনের কারবার?

উদ্দীপক

বিশ্ববিদ্যালয় থেকে সদ্য পাস করা মি. 'খ' চাকরির পরিবর্তে একটি বুটিক কারখানা প্রতিষ্ঠা করেন। তিনি একাই ব্যবসায় উপকরণ সংগ্রহ ও দেখাশুনা করেন। এতে ব্যবসার উন্নতি হয় এবং মুনাফা অর্জন করেন। ব্যবসায় সম্প্রসারণের জন্য মূলধনের প্রয়োজন হয়। তিনি নিকটস্থ একটি এনজিও হতে ঋণ গ্রহণ করেন। এনজিওটি ক্ষুদ্রঋণ প্রদান, আত্মকর্মসংস্থানে সহায়তা, নারীর ক্ষমতায়ন ইত্যাদি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এরকম অনেক এনজিও আমাদের দেশে গ্রামীণ অর্থনীতির উন্নয়নে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে।

Rajshahi · 2018

উত্তর

যে কারবারে পরস্পরের সাথে পরিচিত কয়েকজন ব্যক্তি একত্রিত হয়ে মূলধন সংগ্রহ করে যুক্তভাবে ব্যবসায় পরিচালনা করে তাকে অংশীদারি কারবার বলা হয়।

উত্তর

সমবায় কারবারে সাম্যের নীতি গ্রহণ করা হয়। এখানে ছোট বড় ভেদাভেদ নেই। সমবায় প্রতিষ্ঠানে অধিক গণতান্ত্রিক নীতি অনুসরণ করা। এছাড়া সমবায় প্রতিষ্ঠানসমূহ মালিক-শ্রমিক সুসম্পর্ক বিদ্যমান থাকে ফলে উৎপাদনে কোনোরূপ বিঘ্ন সৃষ্টি হয় না। এসব অর্থে সমবায় কারবার একমালিকানা কারবার হতে উন্নত।

উত্তর

উদ্দীপকে মি. 'খ' এর বুটিক কারখানা একমালিকনা কারবার। কেননা মি. 'খ' এর বুটিক কারখানায় তিনি একাই ব্যবসায় উপকরণ সংগ্রহ ও দেখাশুনা করেন যা একমালিকানা কারবারের বৈশিষ্ট্যকে নির্দেশ করে। যে কারবারে একজন মাত্র মালিক থাকে এবং তিনি নিজেই ব্যবসার উপকরণ সংগ্রহ, পরিকল্পনা ও ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন তাকে একক মালিকানাভিত্তিক কারবার বলা হয়। এরূপ কারখানার ব্যবস্থাপনা একজনের হাতে থাকে। কারবারের লাভ-লোকসানের দায়িত্ব একজন মালিকের ওপরই বর্তায়। যেকোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত নেওয়া যায়। সাধারণত ছোট আয়তনের কারবারের জন্য একক মালিকানা বেশি উপযোগী। কারবার ছোট. হওয়ার ফলে এরূপ শিল্প ব্যবসায় প্রতিষ্ঠানে ভোক্তার ইচ্ছামত পণ্য বা সেবা উৎপাদন করা যায়। এরূপ কারবারের ব্যবস্থাপনা ও পরিচালনা সহজ। তবে বৃহদায়তন উৎপাদনে যেহেতু অধিক পুঁজির দরকার, তাই একজন মালিকের পক্ষে অনেক সময়ই এরূপ পুঁজি সরবরাহ করা সম্ভব হয় না। তাই এটি বৃহৎ উৎপাদনের জন্য উপযোগী নয়।

উত্তর

আমি মনে করি বাংলাদেশের আত্মকর্মসংস্থান ও নারীর ক্ষমতায়নে এনজিওদের কার্যক্রম উল্লেখযোগ্য তবে এ কার্যক্রম যথেষ্ট নয়। দারিদ্র্য বিমোচনের লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলো (NGO) তাদের ঋণদান কর্মসূচির মাধ্যমে দেশের দরিদ্র জনগোষ্ঠীর জন্য ব্যাপকভিত্তিক কর্মসংস্থানের সৃষ্টি করেছে। এনজিওসমূহ ক্ষুদ্রঋণ প্রদান ও তত্ত্বাবধানের মাধ্যমে সামাজিকভাবে বঞ্চিত শ্রেণি, বিভিন্ন ক্ষুদ্র গোষ্ঠীর কোটি কোটি মানুষ এ সুবিধা ভোগ করে দারিদ্র্য বিমোচন, স্বাস্থ্য, শিক্ষা এবং সামাজিক উন্নয়ন প্রভৃতি খাতে টেকসই অর্থনৈতিক উন্নয়নের দিকে ধাবিত হচ্ছে। জাতীয় জীবনের সকল ক্ষেত্রে নারীদের সচেতনতা বৃদ্ধি, নারীর ক্ষমতায়ন, নারী নির্যাতন বন্ধ, নারী পাচার প্রতিরোধ, কর্মক্ষেত্রে নারীর নিরাপত্তা বিধান এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের মূল স্রোতধারায় নারীর পূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করাসহ নারীর সামগ্রিক আর্থসামাজিক উন্নয়নে NGO-এর ভূমিকা অনস্বীকার্য। স্বল্পোন্নত দেশের কাতারভুক্ত বাংলাদেশের মতো মাথাপিছু আয় রয়েছে এমন অন্য কোনো দেশ এ সাফল্য অর্জন করতে পারেনি। সুতরাং দেখা যায় বাংলাদেশের আত্মকর্মসংস্থান ও নারীর ক্ষমতায়নে এনজিওদের কার্যক্রম উল্লেখযোগ্য তবে যথেষ্ট নয়।
HSCEconomics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগের জন্য তাঁর মাসিক খরচ ১৫,০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০,০০০ টাকা হয়। তাঁর বর্তমান সঞ্চয়ের পরিমাণ কত?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-
i. ভোগ কমবে
ii. বিনিয়োগ বাড়বে
iii. মূলধন গঠনের হার বাড়বে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নিচের কোনটি সঠিক হবে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-
i. অর্থের মূল্য অর্ধেক হবে
ii. দ্রব্যের মূল্য দ্বিগুণ হবে
iii. অর্থের প্রচলন গতি বাড়বেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ফার্মের বৈশিষ্ট্য কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোনটি নিমজ্জিত মূলধন?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?

Sylhet · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

Sylhet · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগেরবন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-i. ভোগ কমবেii. বিনিয়োগ বাড়বেiii. মূলধনিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-i. অর্থের মূল্য অর্ধেক হবেii. দ্রব্যের মূলফার্মের বৈশিষ্ট্য কী?নিচের কোনটি নিমজ্জিত মূলধন?কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।