যুক্তভাবে প্রতিষ্ঠিত কারখানা প্রথমে প্রতিষ্ঠিত কারখানার তুলনার কী কী সুবিধা সৃষ্টি করেছে বলে তুমি মনে কর? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে রহিম সাহেবের যুক্তভাবে প্রতিষ্ঠিত কারখানা বলতে অংশীদারি কারবার এবং প্রথমে প্রতিষ্ঠিত কারখানাটি হলো এক মালিকানা কারবার।একমালিকানা কারবারের তুলনায় অংশীদারি কারবার অনেক বেশি সুবিধা সৃষ্টি করেছে বলে মনে করি। নিচে উদ্দীপকের আলোকে তা বিশ্লেষণ করা হলো- ১. অধিক মূলধন সংগ্রহ: অংশীদারি কারবারে সকল অংশীদার কম বেশি মূলধন যোগান দেয় বলে এখানে অধিক মূলধন সংগ্রহ করা ''সম্ভব হয়। এর ফলে অংশীদারি কারবারে অপেক্ষাকৃত বেশি মূলধনের যোগান থাকে। ২. সহজ গঠন পদ্ধতি: অংশীদারি কারবার গঠনে কোনো আইনগত বাধ্যবাধকতা বা আনুষ্ঠানিকতা পালনের প্রয়োজন হয় না। ফলে এ কারবার গঠন সহজ হয়।৩. সম্মিলিত প্রচেষ্টা: এক কারবারে অংশীদাররা বিভিন্ন কর্মকান্ডে তাদের নিজ নিজ বুদ্ধিমত্তা, অভিজ্ঞতা ও যোগ্যতার সমন্বয় সাধন করতে পারে। ফলে সকলের সম্মিলিত প্রচেষ্টায় এ কারবার লাভজনকভাবে পরিচালনা করা সম্ভব হয়।৪. ঋণের সুবিধা: অংশীদারি কারবারে একাধিক ব্যক্তির সমাবেশ ঘটে বলে এ কারবারের অংশীদাররা ব্যক্তিগত ও যৌথভাবে কারবারের দেনার জন্য দায়ী থাকে। এ কারণে ঋণদাতারা এ কারবারে সহজ শর্তে ঋণ দিতে সম্মত হয়।৫. দক্ষতা বৃদ্ধি: অংশীদারি কারবারের আর্থিক সচ্ছলতার জন্য বেশি বেতনে দক্ষ ও অভিজ্ঞ কর্মী এবং বিশেষজ্ঞ নিয়োগ করা, সম্ভব হয়। ফলে দক্ষতা বৃদ্ধি পায়।৬. যৌথ সিদ্ধান্ত গ্রহণ: এ কারবারে অনেক অভিজ্ঞ, দক্ষ ও কুশলী ব্যক্তিদের সমাবেশ ঘটে। কারবার সংক্রান্ত কোনো জটিল বিষয়ে তারা যে সিদ্ধান্ত গ্রহণ করে তা এক ব্যক্তির সিদ্ধান্তের চেয়ে অবশ্যই উত্তম হয়।৭. ঝুঁকি বণ্টন: এ জাতীয় কারবারে অংশীদাররা কারবারের যেকোনো ক্ষতি নিজেদের মধ্যে ভাগ করে নিতে বাধ্য থাকে। ফলে এখানে প্রত্যেক অংশীদারের ঝুঁকির অংশ কমে যায়।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
যুক্তভাবে প্রতিষ্ঠিত কারখানা প্রথমে প্রতিষ্ঠিত কারখানার তুলনার কী ক…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর