জসীম সাহেবের সফলতা এবং তাঁর বন্ধুদের ব্যর্থতার কী কী কারণ আছে বলে তুমি মনে কর? ব্যাখ্যা কর।
উত্তর: জসীম সাহেবের সফলতা এবং তার বন্ধুদের ব্যর্থতার পেছনে যেসব কারণ বিদ্যমান তা নিচে বর্ণনা করা হলো-১. মূলধন : একক মালিকানা কারবার অনেক কম মূলধন নিয়েই গঠন করা যায়। কিন্তু অংশীদারি কারবারে মূলধন সংগ্রহ করা সম্ভব হলেও বৃহদায়তন শিল্পের প্রয়োজনীয় মূলধনের তুলনায় তা অপর্যাপ্ত।২. স্থায়িত্ব: একক মালিকানা কারবারের স্থায়ীত্ব মালিকের ওপর নির্ভর করে। যেহেতু উদ্যোক্তা সে নিজেই তাই সে চাইলেই এ কারবারের স্থায়িত্ব বাড়াতেও পারে কমাতেও পারে। কিন্তু অংশীদরী কারবারের স্থায়ীত্ব খুবই কম। এ কারবারে কোনো অংশীদার মারা গেলে, পাগল বা দেউলিয়া হয়ে গেলে কারবার বন্ধ হয়ে যায়।৩. মতামত: একক মালিকানা কারবারের সব সিদ্ধান্ত সে নিজেই গ্রহণ করে কিন্তু অংশীদারি কারবারে ব্যবস্থা সংক্রান্ত কোনো মতবিরোধ দেখা দিলে ব্যবসায়ের ক্ষতিসাধন হয়।৪. অংশীদারদের দক্ষতা: একক মালিকানা কারবারে অংশীদার সে নিজেই, তার ওপরই সংগঠনের সর্বোচ্চ ক্ষমতা থাকে। কিন্তু অংশীদারি কারবারে সবাই যোগ্যতা সম্পন্ন হয় না। ২/১ জন অদক্ষ অংশীদার থাকলে সবাইকে ভোগান্তি পোহাতে হয়।৫. পারস্পরিক বিশ্বাস একক মালিকানায় অন্যের ওপর বিশ্বাস স্থাপন করার প্রয়োজন হয় না। কিন্তু অংশীদারি কারবারে পরস্পরের প্রতি বিশ্বাস ও আস্থার অভাব দেখা যেতে পারে।৬. শেয়ার: একক মালিকানা কারবারে নিজে যা লাভ করে তার নিজেরই থাকে লভ্যাংশ কাউকে দিতে হয় না। কিন্তু অংশীদারি কারবারে অংশ, শেয়ার, স্বার্থ হস্তান্তর করতে হলে সকল অংশীদারের সম্মতির প্রয়োজন হয় যা অনেক সময় সমস্যার সৃষ্টি করে।পরিশেষে বলা যায়, উপরিউক্ত কারণগুলোর জন্যই জসীম সাহেবের সফলতা ও তার বন্ধুদের ব্যর্থতা দেখা যায়।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
জসীম সাহেবের সফলতা এবং তাঁর বন্ধুদের ব্যর্থতার কী কী কারণ আছে বলে ত…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর