রহিম সাহেবের প্রতিষ্ঠিত কারখানার তিনটি প্রধান বৈশিষ্ট্য লেখ।
উত্তর: রহিম সাহেবের প্রতিষ্ঠিত কারখানাটি হলো অংশীদারি কারবার। দুই বা ততোধিক ব্যক্তি মুনাফা অর্জনের উদ্দেশ্যে স্বেচ্ছায় চুক্তিবদ্ধ হয়ে যে কারবার গঠন করে তাকে অংশীদারি কারবার বলে। এ কারবারের তিনটি বৈশিষ্ট্য নিচে দেওয়া হলো-১. লিখিত বা মৌখিক চুক্তির মাধ্যমে অংশীদারি ব্যবসায় গঠন করতে পারে। সদস্য সংখ্যা সর্বনিম্ন ২ জন, সর্বোচ্চ ২০ জন এবং ব্যাংকিং অংশীদারিত্বের ক্ষেত্রে সর্বোচ্চ ১০ জন।২. কারবারের ভিত্তি হলো পারস্পরিক আস্থা ও বিশ্বাস। সদস্যদের দায়িত্ব অসীম। দায়ের নির্দিষ্ট সীমা নেই। সংগঠনের দায়, সকলের দায়। সকল সদস্য যুক্তভাবে ব্যবসায় পরিচালনা করে। চুক্তির শর্ত অনুযায়ী অংশীদারদের সম্পর্ক নির্ধারিত হয়। সদস্যদের কেউ মারা গেলে, পাগল বা দেউলিয়া হয়ে গেলে কারবার বন্ধ হয়ে যায়।৩. অংশীদারগণের চুক্তি অনুযায়ী সরবরাহকৃত অর্থ হতে মূলধন সংগৃহীত হয়। চুক্তিতে কিছু না থাকলেও অংশীদারগণ সমুনাপাতে মূলধন সরবরাহ করে।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
রহিম সাহেবের প্রতিষ্ঠিত কারখানার তিনটি প্রধান বৈশিষ্ট্য লেখ।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর