উদ্দীপকে উল্লিখিত বাংলাদেশে কর্মরত বিভিন্ন ধরনের সংস্থাসমূহের শ্রেণিবিন্যাস কর।
উত্তর: NGO (Non Government Organization) হচ্ছে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা, যা দেশব্যাপী বা বিশ্বব্যাপী বিভিন্ন উন্নয়নমূলক বা সেবাধর্মী কর্মকাণ্ডে সহায়তা করে থাকে। উদ্দীপকে উল্লেখকৃত বাংলাদেশে কর্মরত এনজিও সংস্থা হলো ব্র্যাক, আশা ও প্রশিকা। নিচে এদের শ্রেণিবিন্যাস বর্ণনা করা হলো।১. ব্র্যাক: ব্র্যাক (BRAC) দেশের সবচেয়ে বড় ক্ষুদ্র ঋণদানকারী সংস্থা। ব্র্যাক বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ঋণদান ছাড়াও দরিদ্রবিমোচন, স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক উন্নয়নে কাজ করছে। বিশেষত সামাজিকভাবে বঞ্চিত ও বিভিন্ন ক্ষুদ্র গোষ্ঠীর মানুষ যেমন- অতি দরিদ্র চরবাসী, দুস্থ নারী, অবসরপ্রাপ্ত ও ছাঁটাইকৃত সরকারি শিল্প প্রতিষ্ঠানের কর্মচারীদের বিভিন্ন ধরনের ক্ষুদ্র ঋণ এবং প্রশিক্ষণ প্রদান করা হয়।২. আশা: আর্থসামাজিক উন্নয়নে ১৯৭৮ সালে আশা প্রতিষ্ঠিত হয়। আশা বর্তমানে সর্ববৃহৎ আত্মনির্ভর দ্রুত বর্ধমান ক্ষুদ্র ঋণদানকারী সংস্থা হিসেবে বিশ্বে প্রতিষ্ঠা লাভ করছে। ৩. প্রশিকা : ১৯৭৫ সালে মানিকগঞ্জের কয়েকটি গ্রামে প্রশিকার কার্যক্রম সূচিত হয়েছিল। পরে ১৯৭৬ সালে সংস্থাটি আনুষ্ঠানিকভাবে বৃহৎ পরিসরে কাজ শুরু করে।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত বাংলাদেশে কর্মরত বিভিন্ন ধরনের সংস্থাসমূহের শ্রেণ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর