"কোনো প্রতিষ্ঠানের সফলতা উক্ত উপাদানের ভূমিকার উপর নির্ভরশীল"-উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: কোনো প্রতিষ্ঠানের সফলতা উদ্দীপকে উল্লিখিত উপাদান অর্থাৎ সংগঠনের ভূমিকার ওপর নির্ভরশীল। উদ্দীপকের আলোকে তা বিশ্লেষণ করা হলো-উৎপাদন বা ব্যবসায় ক্ষেত্রে উৎপাদনের উপাদানসমূহ যেমন ভূমি, শ্রম ও মূলধনের মধ্যে সমন্বয় সাধন করে সুষ্ঠুভাবে কারবার পরিচালনার কাজকে সংগঠন বলা হয়। অর্থাৎ কারবারের পরিকল্পনা প্রণয়ন থেকে শুরু করে নীতি নির্ধারণ, কারবার প্রতিষ্ঠার সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে ব্যবসায় পরিচালনা, তত্ত্বাবধান ও ঝুঁকি বহন প্রভৃতি কাজের সার্বিক দায়িত্ব সম্পাদনের কর্মপ্রক্রিয়াকে সংগঠন বলে। সুতরাং সংগঠন' এক ধরনের পেশাদারি দায়িত্ব বা কাজের নৈপুণ্য, যা কোনো কারবারকে সুষ্ঠুভাবে পরিচালিত হতে সহায়তা করে। সংগঠন উৎপাদনের এমন একটি সক্রিয় উপাদান যা উৎপাদন ক্ষেত্রে অন্যান্য উপাদানকে ক্রিয়াশীল ও উৎপাদনক্ষম করে তোলে। আধুনিক উৎপাদন ব্যবস্থা ক্রমান্বয়ে বড় ও জটিল হয়ে পড়ায় সেখানে প্রযুক্তি ও জনবল নির্বাচন, শ্রমবিভাগ, বিনিয়োগ নির্ধারণ ও শ্রমিক-মালিক সম্পর্ক প্রভৃতি বিষয়ের ব্যবস্থাপনার জন্য সংগঠন একটি স্বতন্ত্র ও অপরিহার্য উপাদানরূপে বিবেচিত হয়।উদ্দীপকের হামজা তার বুদ্ধিমত্তা ও দূরদর্শিতা এবং কর্মের দৃঢ়তার কারণে পাঁচ বছরের মাথায় শিল্প প্রতিষ্ঠানটির সুনাম সারাদেশে ছড়িয়ে পড়ে, যা উৎপাদনের সংগঠন উপাদানের বৈশিষ্ট্য বহন করে। সুতরাং বলা যায়, কোনো প্রতিষ্ঠানের সফলতা তার সংগঠনের ভূমিকার ওপর নির্ভরশীল।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
"কোনো প্রতিষ্ঠানের সফলতা উক্ত উপাদানের ভূমিকার উপর নির্ভরশীল"-উদ্দী…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর