রাসেলের প্রতিষ্ঠানের ৩টি গুণ লেখ।
উত্তর: উদ্দীপকে রাসেল যে প্রতিষ্ঠানটি গড়ে তুলেছে তা একিিট বেসরকারি প্রতিষ্ঠান। কারণ সে এটি তার নিজস্ব উদ্যোগে তথা বেসরকারি উদ্যোগে গড়ে তুলেছে। ব্যক্তি মালিকানাধীন বা যৌথ উদ্যোগে বা বেসরকারি উদ্যোগে কোনো সংগঠন পরিচালিত হলে তাকে বেসরকারি প্রতিষ্ঠান বলে। এক্ষেত্রে ব্যক্তি পুঁজি সংগ্রহ করে এবং ব্যক্তিই পরিচালনা করে। বেসরকারি প্রতিষ্ঠানের মুখ্য উদ্দেশ্য হলো মুনাফা অর্জন। এটি জনকল্যাণ কাজে নিযুক্ত থাকে না। নিচে -রাসেলের প্রতিষ্ঠানের তিনটি গুণ উল্লেখ করা হলো- ১. রাসেলের প্রতিষ্ঠানটি ব্যক্তি কর্তৃক পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়। দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং তদারকি করা হয়। কারবারের বিশেষ বিশেষ পরিস্থিতিতে ব্যক্তি তার মূল্যবান সিদ্ধান্ত গ্রহণ করতে পারে।২. বেসরকারি প্রতিষ্ঠানের আরও একটি বড় গুণ হলো মূলধনের সহজলভ্যতা। ব্যক্তিগত উদ্যোগে ব্যবসা গঠিত বলেই মালিক নিজেই মূলধন সরবরাহ করে। কারও ওপর নির্ভরের প্রয়োজন হয় না।৩. বেসরকারি অনেক প্রতিষ্ঠানের ব্যয় সীমাবদ্ধ এবং শেয়ার হস্তান্তর করা যায়।সুতরাং পরিশেষে বলা যায়, রাসেলের প্রতিষ্ঠানটি একটি বেসরকারি ব্যবসায় প্রতিষ্ঠান।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
রাসেলের প্রতিষ্ঠানের ৩টি গুণ লেখ।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর