বাংলাদেশের দারিদ্র্য বিমোচনে ও কর্মসংস্থান সৃষ্টিতে উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানসমূহের ভূমিকা ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি হলো একটি এনজিও। নিচে 'A [গণিত] দেশ তথা বাংলাদেশের দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিতে উদ্দীপকের এনজিওর মতো অন্যান্য এনজিওর ভূমিকা ব্যাখ্যা করা হলো।বাংলাদেশের দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টির অন্যতম উপায় হলো দরিদ্র জনগোষ্ঠীকে তাদের দরিদ্র অবস্থা সম্পর্কে সচেতন করে তোলা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে উদ্বুদ্ধ করা। কর্মরত এনজিওগুলোর বিশ্বাস আর্থিক সাহায্য দিয়ে এ শ্রেণির লোকদের দারিদ্র্য দূর করা সম্ভব নয়। এজন্য এমন সব ব্যবস্থা গ্রহণ আবশ্যক, যাতে এ জনগোষ্ঠী নিজেদের সমস্যা নিজেরাই চিহ্নিত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে উদ্যোগী হয়।শিক্ষা ও কর্মসংস্থানের ব্যবস্থা করে দারিদ্র্য বিমোচনের সহায়ক হয় বলে এনজিওগুলোর কর্মকাণ্ডের একটি অন্যতম অংশ হলো দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে শিক্ষার প্রসার ঘটানো। এ উদ্দেশ্যে এনজিওগুলো প্রাথমিক, বয়স্ক ও নারী শিক্ষার প্রসার, কর্মোপযোগী কারিগরি শিক্ষা, হাঁস- মুরগি ও গবাদি পশুপালন প্রশিক্ষণ, মাছ চাষ, ফুল ও ফলের বাগান তৈরির ইত্যাদি প্রশিক্ষণ প্রদান করে তাদের আনুষ্ঠানিক ও উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রমসহ বিভিন্ন কর্মোপযোগী ব্যবস্থা গ্রহণ করে।বাংলাদেশে এনজিওগুলো দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টির জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- জনসংখ্যা নিয়ন্ত্রণে পরিবার পরিকল্পনা কর্মসূচিতে পরোক্ষভাবে অংশগ্রহণ, জনস্বাস্থ্যের উন্নয়নের জন্য খাদ্য ও পুষ্টিবিষয়ক জ্ঞান দান, বিভিন্ন পেশার জন্য কারিগরি শিক্ষা ব্যবস্থা, আত্মকর্মসংস্থানের জন্য ক্ষুদ্রঋণ প্রদান ইত্যাদি। এছাড়াও এনজিওগুলো গ্রামের বেকার যুবক- যুবতীদেরকে মাছ চাষ, ফল ও ফুলের বাগান তৈরি, হাঁস-মুরগি পালন ও তার প্রশিক্ষণ, স্থানীয় সম্পদ ব্যবহার করে কুটিরশিল্প স্থাপন, পানের বরজ তৈরি, মৌমাছি চাষ ইত্যাদি ক্ষেত্রে হাতে-কলমে শিক্ষা ও প্রশিক্ষণের ব্যবস্থা করে।সুতরাং বলা যায়, 'A [গণিত] দেশের তথা বাংলাদেশের দারিদ্র্য বিমোচনে ও কর্মসংস্থান সৃষ্টিতে এনজিওগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
বাংলাদেশের দারিদ্র্য বিমোচনে ও কর্মসংস্থান সৃষ্টিতে উদ্দীপকে উল্লিখ…
উদ্দীপক
Chittagong · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর