উদ্দীপকের আলোকে মৎস্য খামার কোন ধরনের সংগঠন তা চিহ্নিত করে এর বৈশিষ্ট্যসমূহ লেখ।
উত্তর: উদ্দীপকে যে মৎস্য খামারের কথা বলা হয়েছে তা একটি সমবায় প্রতিষ্ঠান বা কারবার।কিছুসংখ্যক ব্যক্তি নিজেদের মধ্যে কোনো সাধারণ অর্থনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য স্বেচ্ছায়, সমান অধিকার ও দায়িত্বের ভিত্তিতে যৌথভাবে যে কারবার গঠন করে তাকে সমবায় প্রতিষ্ঠান বা করবার বলে।উদ্দীপকের মৎস্য খামারের মতো সমবায় প্রতিষ্ঠান বা কারবারের কতকগুলো স্বাতন্ত্র্য বৈশিষ্ট্য লক্ষ করা যায়। এ কারবার গণতান্ত্রিক চেতনার ভিত্তিতে পরিচালিত হয়। এ কারবারে উৎপাদক ও ভোক্তা উভয়ের স্বার্থ-হননকারী মধ্যস্বত্বভোগীদের কোনো অস্তিত্ব থাকে না। সমবায় কারবারে শ্রমিকরাই মালিক। এজন্য এখানে অন্য কারবারের মতো মালিক ও শ্রমিকদের মধ্যে স্বার্থ নিয়ে বিরোধ ও সংঘাত নেই। এর মূল উদ্দেশ্য হলো কল্যাণ বৃদ্ধি, মুনাফা অর্জন নয়। এটি সমাজের নিঃস্ব, অবহেলিত ও বেকার লোকদের মর্যাদার সাথে বেঁচে থাকার সুযোগ সৃষ্টি করে। তাই পরস্পরের মধ্যে প্রতিযোগিতার পরিবর্তে সহযোগিতার মনোভাব দেখা যায়। সমবায় প্রতিষ্ঠান বা করবারের এসব বৈশিষ্ট্যই উদ্দীপকে আলাউদ্দীন ও তার দশ বন্ধুকে নিয়ে গড়ে ওঠা মৎস্য খামারে দেখা যায়।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে মৎস্য খামার কোন ধরনের সংগঠন তা চিহ্নিত করে এর বৈশিষ…
উদ্দীপক
Sylhet · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর