কেন একটি কারবার সঠিকভাবে পরিচালিত হতে পারে না? উদ্দীপকের আলোকে বর্ণনা করো।
উত্তর: উদ্দীপকটি পড়ে জানা যায়, কোনো কারবার যদি একজন অদক্ষ উদ্যোক্তা দ্বারা পরিচালিত হয় তাবে তা পণ্ডও হতে পারে। এ প্রেক্ষিতে কেন একটি কারবার সুষ্ঠুভাবে পরিচালিত হতে পারে না তা উদ্দীপকের আলোকে আলোচনা করা হলো: কোনো কারবারের উদ্যোক্তা যদি অদক্ষ হন তবে তিনি তার ঝুঁকি ঠিকমতো বহন ও অনিশ্চয়তা মোকাবিলা করতে অপারক হন। এ জন্য কারবার ক্ষতির সম্মুখীন হতে পারে। একজন অদক্ষ উদ্যোক্তা উৎপাদন কার্যও সুচারুরূপে পরিচালনা ও তত্ত্বাবধান করতে ব্যর্থ হন; ফলে কখনও অতি-উৎপাদন, কখনও নিম্ন উৎপাদন ঘটে, আবার কখনও কারখানার উৎপাদন হঠাৎ করে বন্ধ হয়ে যেতে পারে। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলা করার মতো সাহস, বুদ্ধি ও প্রজ্ঞা অদক্ষ উদ্যোক্তার থাকে না। উৎপাদন পরিকল্পনা অনুযায়ী পরিচালনা করতে হলে ব্যবহৃত উপকরণসমূহের মধ্যে সুষ্ঠু সমন্বয়ের একান্ত প্রয়োজন। অদক্ষ উদ্যোক্তা উৎপাদনের উপকরণসমূহের মধ্যে নির্ধারিত অনুপাত প্রায়ই রক্ষা করতে পারেন না। যেমন তিনি মূলধনের তুলনায় চাপ বা লোভের বশবর্তী হয়ে অধিক শ্রমিক নিয়োগ করে পারেন। সে অবস্থায় উৎপাদনক্ষেত্রে বিশৃঙ্খলা, সম্পদের অপচয়, কারখানায় কাজ করার পরিবেশ বিনষ্ট ইত্যাদি সমস্যা দেখা দেয়। ফলে কারবার ক্ষতির সম্মুখীন হয়। উদ্যোক্তা অদক্ষ হলে তিনি সব থেকে কম খরচে মূলধন সংগ্রহ করতে পারেন না। অজ্ঞতা, পূর্ব-পরিচিতি বা তাড়াহুড়ার কারণে তিনি এমন উৎস থেকে মূলধন সংগ্রহ করতে পারেন যার সুদের হার তুলনামূলকভাবে বেশি এবং মূলধন প্রাপ্তি হয় অনিশ্চিত। সুতরাং বলা যায়, একজন অদক্ষ উদ্যোক্তা বিভিন্ন কারণে কারবার সঠিকভাবে পরিচালিত করতে পারেন না বরং কারবারকে সঙ্কটের মধ্যে ফেলে দেন।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
কেন একটি কারবার সঠিকভাবে পরিচালিত হতে পারে না? উদ্দীপকের আলোকে বর্ণ…
উদ্দীপক
Barisal · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর