উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটির কর্মক্ষেত্রগুলো চিহ্নিত করো।
উত্তর: উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটি হলো একটি এনজিও। 'A [গণিত] দেশের অন্যান্য এনজিওর মতো এটিও গ্রামের দরিদ্র জনগোষ্ঠীর আর্থ-সামাজিক অবস্থা উন্নয়নের জন্য বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করে। নিচে উদ্দীপকের আলোকে প্রতিষ্ঠানটির কর্মক্ষেত্রগুলো চিহ্নিত করা হলো- উদ্দীপকের এনজিওটির সামগ্রিক কর্মকান্ডের একটি দিক হলো গ্রামীণ দরিদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে কর্ম উপযোগী শিক্ষার প্রসার ঘটানো। এ উদ্দেশ্যে প্রতিষ্ঠানটি প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে বিনামূল্যে বই এবং খাতা, স্লেট, পেন্সিল ইত্যাদি শিক্ষা উপকরণ সরবরাহ করে। তাছাড়া এটি উপানুষ্ঠানিক ও বয়স্ক শিক্ষা কার্যক্রম পরিচালনা করে। 'A [গণিত] দেশে গ্রামের দরিদ্র মানুষদের পক্ষে অর্থ ব্যয় করে ন্যূনতম স্বাস্থ্য ও চিকিৎসা সেবা গ্রহণ করা সম্ভব হয় না। এক্ষেত্রে প্রতিষ্ঠানটি জনস্বাস্থ্যের উন্নয়নের জন্য বিভিন্ন কার্যক্রম গ্রহণ করে। এর গৃহীত কার্যক্রমের মধ্যে উল্লেখযোগ্যগুলো হলো- গর্ভবতী মায়েদের স্বাস্থ্য পরিচর্যা, কিশোর-কিশোরীদের বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সমস্যার সমাধান, স্বল্পমূল্যে স্যানিটারি পায়খানা সরবরাহ, প্রয়োজনীয় ওষুধ বিতরণ প্রভৃতি। এছাড়া এনজিও সামাজিক উন্নয়নে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। যেমন- জনগণের মধ্যে নিজেদের সক্ষমতা উপলব্ধির জন্য আত্ম-সচেতনতা সৃষ্টি, প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস প্রচার ও আক্রান্ত জনগোষ্ঠীর ত্রাণ ও পুনর্বাসনে গৃহীত পদক্ষেপে অংশগ্রহণ, সনাতন পদ্ধতিতে চাষাবাদকারী কৃষকদেরকে আধুনিক চাষাবাদ পদ্ধতিতে উৎসাহিত করা ইত্যাদি এটি অসচ্ছল জনগোষ্ঠীকে আত্মকর্মসংস্থানের জন্য প্রয়োজনীয় পরামর্শ ও সাহায্য প্রদান করে।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটির কর্মক্ষেত্রগুলো চিহ্নিত করো।
উদ্দীপক
Chittagong · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর