উদ্দীপকে উল্লিখিত জসীম সাহেবের ব্যবসার ধরন ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত জসীম সাহেবের ব্যবসার ধরন হলো একক মালিকানাধীন ব্যবসায় প্রতিষ্ঠান। তিনি একাই এ কারবারটি প্রতিষ্ঠা করেন। তার খামারের জন্য যাবতীয় উপকরণসমুহ, ঝুঁকিবহন, মুনাফাভোগ ইত্যাদি তিনি একাই করেন। একক মালিকানাধীন প্রতিষ্ঠান বলেই এরূপ করা সম্ভব। একক মালিকানা কারবারের লাভ- লোকসানের দায়িত্ব একজন মালিকের ওপরেই বর্তায় এজন্য যেকোনো সিদ্ধান্ত গ্রহণ দ্রুত সিদ্ধান্ত নেওয়া যায়। সাধারণত ছোট আয়তনের কারবারের জন্য একক মালিকানা' বেশি উপযোগী। কারবার ছোট হওয়ার ফলে এরূপ ব্যবসায় প্রতিষ্ঠানে ভোক্তার ইচ্ছামত পণ্য বা সেবা উৎপাদন করা যায়। এরূপ কারবারের ব্যবস্থাপনা ও পরিচালনা সহজ। তবে বৃহদায়তন উৎপাদনে যেহেতু পুঁজির দরকার, তাই একজন মালিকের পক্ষে অনেক সময় এরূপ পুঁজি সরবরাহ করা সম্ভব হয় না। তাই এটি বৃহৎ উৎপাদনের জন্য উপযোগী নয়।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত জসীম সাহেবের ব্যবসার ধরন ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর