উদ্দীপকের আলোকে মৎস্য খামার ও কার্টন ফ্যাক্টরি এ দুটি সংগঠনের মধ্যে তুলনা করো।
উত্তর: উদ্দীপকে আলাউদ্দিন ও তার দশ বন্ধুকে নিয়ে গড়ে উঠা মৎস্য খামারটি হলো একটি সমবায় প্রতিষ্ঠান বা কারবার। আর বেলাল ও আসগরের দ্বারা প্রতিষ্ঠিত কার্টন ফ্যাক্টরিটি হলো একটি অংশীদারি কারবার। এ বিবেচনায় উদ্দীপকের আলোকে মৎস্য খামার ও কার্টুন ফ্যাক্টরি, এ দুটি সংগঠনের মধ্যে নিচে তুলনা করা হলো: আলাউদ্দিন ও তার দশ বন্ধু স্বেচ্ছায়, সমান অধিকার ও দায়িত্বের ভিত্তিতে মৎস্য খামারটি গড়ে তুলেছে। অন্যদিকে বেলাল ও আসগর চুক্তির ভিত্তিতে পরস্পরের ওপর বিশ্বাস স্থাপন করে, অসীম দায়- দায়িত্ব নিয়ে কার্টন ফ্যাক্টরিটি প্রতিষ্ঠা করেছে। মৎস্য খামারটি সমবায়ের নন্দিত আদর্শের ভিত্তিতে গড়ে উঠেছে; এ আদর্শ হলো- 'সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে'। কার্টন ফ্যাক্টরিটির এমন কোনো আদর্শ নেই। মৎস্য খামারটি মূলত সদস্যদের কল্যাণ সাধন, বাজার থেকে কিছুটা কম দামে মাছ সরবরাহ, স্থানীয় জনগণের চাহিদা পূরণ ইত্যাদি উদ্দেশ্য সাধনের জন্য গড়ে উঠেছে। কার্টন ফ্যাক্টরিটি সর্বাধিক সম্ভব মুনাফা অর্জন, স্থানীয় ও অস্থানীয় ব্যবসায়ীদের কাটনের চাহিদা পূরণ, অংশীদারদের বৈষয়িক সমৃদ্ধি আনয়ন ইত্যাদি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছে।কার্টন ফ্যাক্টরিটি প্রতিষ্ঠা করতে গিয়ে এর সদস্যদের দায়-দায়িত্ব, সরবরাহকৃত মূলধন, কারবারের লাভ-লোকসান, সদস্যদের আনুপাতিক সংশ্লিষ্টতা, অর্থ-সংগ্রহ, নতুন সদস্য গ্রহণ ইত্যাদি ব্যাপারে অংশীদারদের মধ্যে লিখিত চুক্তি হয়েছে। কিন্তু মৎস্য খামারটি প্রতিষ্ঠার ব্যাপারে সদস্যদের মধ্যে এরূপ কোনো চুক্তি হয়নি।এভাবে উদ্দীপকের আলোকে মৎস্য খামার ও কার্টুন ফ্যাক্টরি-এ দুইটি সংগঠনের মধ্যে তুলনা করা যায়।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে মৎস্য খামার ও কার্টন ফ্যাক্টরি এ দুটি সংগঠনের মধ্যে…
উদ্দীপক
Sylhet · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর