ফিরোজ সাহেব ও তার বন্ধুদের দ্বারা গঠিত প্রথম উদ্যোক্তা কোন ধরনের সংগঠন?
উত্তর: ফিরোজ সাহেব ও তাদের বন্ধুদের দ্বারা গঠিত প্রথম উদ্যোক্তা হলো সমবায় কারবার বা প্রতিষ্ঠান।সমবায় কারবার হলো এমন এক ধরনের ব্যবসায় প্রতিষ্ঠান যেখানে কিছু লোক স্বেচ্ছায় একত্রিত হয়ে সমান অধিকার ও সমান দায়িত্বের ভিত্তিতে ব্যবসায় পরিচালনা করে। এ ধরনের কারবারের সদস্যরা নিজেরাই মূলধনের যোগান দেয়, কারবার পরিচালনা করে এবং ঝুঁকি বহন করে। সমবায় কারবারের মাধ্যমে নিম্নবিত্তের মানুষ তাদের ক্ষুদ্র সঞ্চয় একত্রিত করে মূলধন গঠনের মাধ্যমে আয় বাড়ানোর উদ্দেশ্যে বিভিন্ন ব্যবসায় বা উৎপাদনমুখী খাতে বিনিয়োগ করে। পারস্পরিক সহযোগিতার ভিত্তিতেই সমবায় সমিতিগুলো প্রতিষ্ঠিত। এখানে মালিক ও শ্রমিকের মধ্যে কোনো পার্থক্য নেই। তাছাড়া সমবায় প্রতিষ্ঠানে শ্রমিক শোষণ, অধিক মুনাফা অর্জন বা আয়ের কোনো বৈষম্য নেই। ফলে এ প্রতিষ্ঠানের অর্জিত মুনাফা সকল সদস্যদের মধ্যে সমানভাবে বণ্টন করা হয়। উদ্দীপকে, ফিরোজ সাহেব ও তার ৭ জন বন্ধু স্বেচ্ছায় একত্রিত হয়ে সমান অধিকারের ভিত্তিতে প্রতিষ্ঠানটি গড়ে তুলেছে বলে, এটি একটি সমবায় সংগঠন। ফলে প্রতিষ্ঠানটির অর্জিত মুনাফা তারা সমানভাবে ভাগ করে নেয়।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
ফিরোজ সাহেব ও তার বন্ধুদের দ্বারা গঠিত প্রথম উদ্যোক্তা কোন ধরনের সং…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর