উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটির ধরন উল্লেখপূর্বক এর সুবিধা ও অসুবিধাসমূহ আলোচনা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি একমালিকানা প্রতিষ্ঠান। কারণ, প্রতিষ্ঠানটির মালিক করিম নিজেই। নিচে একমালিকানা প্রতিষ্ঠানের সুবিধা ও অসুবিধাসমূহ আলোচনা করা হলো-সুবিধাসমূহ১. একমালিকানা কারবারে একজন মাত্র মালিক থাকায় দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা যায়।২. এ কারবারে মালিক একজন, তাই প্রশাসনিক জটিলতা কম।৩. 'একজন মাত্র ব্যক্তি পরিচালনা করে বলে তার পরিচালনার ক্ষেত্রে ব্যাপক দক্ষতা তৈরি হয়। ৪. একমালিকানা কারবারে অবচয় রোধ করা যায়।৫. এ কারবারে উদ্যোক্তা নিজ ব্যবসায়ের উন্নতির জন্য উন্নত উৎপাদন পদ্ধতির ব্যবহার করা যায়।৬. এ কারবারে বিনিয়োগের সুবিধা পাওয়া যায়। অসুবিধাসমূহ ১. একমালিকানা কারবার সাধারণত বৃহৎ আকারের হতে পারে না।২. এ প্রতিষ্ঠানে একজন মাত্র মালিক মূলধন সংগ্রহ করে বলে মূলধনের অভাব দেখা দেয়।৩. একক মালিকানা কারবারে বাজার সীমিত থাকে।৪. একক মালিকানা কারবারে মালিক একাই সর্বেসর্বা। এতে ব্যবসায়ের সুনাম নষ্ট হতে পারে।৫. একমালিকানা কারবারে মালিক অতি মুনাফার আশায় শ্রমিক যোগান করে।৬. একমালিকানা কারবারে মালিক একাই সিদ্ধান্ত গ্রহণ করে। তাতে ব্যবসায়ের ক্ষতির সম্ভাবনা থাকে।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটির ধরন উল্লেখপূর্বক এর সুবিধা ও অসুবিধ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর