"স্টার টেক প্রাইভেট লিমিটেড" কোন ধরনের প্রতিষ্ঠান- ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত 'স্টার টেক প্রাইভেট লিমিটেড' প্রতিষ্ঠানটি একটি যৌথ মূলধনী প্রতিষ্ঠান। কারণ উক্ত প্রতিষ্ঠানটি রাকিব, রায়হান সেলিম ও মোর্শেদ চার বন্ধু মিলে মূলধন এনে গঠন করেছে। তাছাড়া তারা ১৯৯৪ সালের কোম্পানি আইনানুযায়ী কোম্পানিটি গঠন করেছে। যৌথ মূলধনে গঠিত ও পরিচালিত ব্যবসায়কে যৌথ মূলধনী কোম্পানি বলে। কয়েকজন ব্যক্তি যৌথভাবে মূলধন সংগ্রহ করে কারবার পরিচালনা করলে তাকে যৌথ মূলধনী কারবার বলে। ১৯৯৪ সালের কোম্পানি আইনের ২-১ (খ) ধারা অনুযায়ী, কোম্পানি বলতে এ আইনের অধীনে গঠিত ও নিবন্ধিত কোনো কোম্পানি বা কোনো বিদ্যমান কোম্পানিকে বোঝায়। সরকারের অনুমোদনের পর একটি কোম্পানি পৃথক রূপ লাভ করে। কোম্পানির মুনাফা স্মারক লিপিতে লিখিত নিয়ম অনুসারে সবাই ভোগ করে থাকে। এখানে যৌথ মূলধনী কারবারের প্রদত্ত তথ্যসমূহ পর্যালোচনা করে দেখা যাচ্ছে যে, উদ্দীপকের উল্লিখিত চার বন্ধুর কারবারটি উক্ত বৈশিষ্ট্য সংবলিত একটি যৌথ মূলধনী কারবার। কারণ শুধু বৈশিষ্ট্যই, নয় কোম্পানি গঠিত ও হয়েছে ১৯৯৪ সালের কোম্পানি আইন অনুসারে। পরিশেষে আমরা অচিরেই বলতে পারি যে উদ্দীপকের কারবারটি একটি যৌথ মূলধনী কারবার।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
"স্টার টেক প্রাইভেট লিমিটেড" কোন ধরনের প্রতিষ্ঠান- ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর