কোন প্রেক্ষাপটে 'ক' অপেক্ষা 'খ' কারবার গঠন যুক্তিযুক্ত- তোমার মতামত বিশ্লেষণ কর।
উত্তর: অবশ্যই যুক্তিযুক্ত, উদ্দীপকে উল্লিখিত ক কারবারটি একটি অংশীদারি ও খ কারবারটি একটি যৌথ মূলধনী কারবার। অংশীদারি কারবারের ক্ষেত্রে মূলধন স্বল্পতা রয়েছে। দায় অসীম। পরিচালনায় রয়েছে, ব্যাপক জটিলতা। এছাড়া অংশীদারি ব্যবসায়ের আইনগত বৈধতা থাকলেও নিবন্ধনে আবশ্যকতা না থাকায় না চুক্তির বৈধতা নিয়ে অনেক জটিলতার সৃষ্টি হয়। অংশীদারি কারবার কারও নিকট বৃহৎ অর্থ প্রাপ্তির অভিযোগ মামলা করতে পারে না। পক্ষান্তরে যৌথমূলধনী কোম্পানি বৃহৎ প্রকৃতির হয়। পর্যাপ্ত মূলধন বিদ্যমান। চাইলে আরও মূলধন শেয়ার বিক্রয়ের মাধ্যমে সংগ্রহ করতে পারে। দায় শেয়ারের মূল্যে সীমাবদ্ধ। আইনগতভাবে বৈধ। পরিচালনায় অনেক সহজ প্রকৃতির। যৌথ মূলধন কোম্পানি দীর্ঘস্থায়ী হয়ে থাকে ধরা হয় চিরস্থায়ী প্রকৃতির। আইনগত বাধ্যবাধকতা বেশি হওয়ায় অর্থপ্রাপ্তির অভিযোগে তৃতীয় কারও নামে মামলা করতে পারে এবং তৃতীয় পক্ষও মামলা করতে পারে। কৃত্রিম ব্যক্তিসত্ত্বার অধিকার ভোগ করে। উপরিউক্ত দুটি কারবারের বৈশিষ্ট্যগুলো পর্যবেক্ষণ করলে দেখা যাচ্ছে, 'খ' কারবার 'ক' কারবারের তুলনায় অধিক সুবিধা ভোগ করছে। এ সকল বৈশিষ্ট্য ও সুবিধা পর্যালোচনা করে এটাই প্রতীয়মান হওয়া যায়, 'ক' অপেক্ষা 'খ' কারবার অধিকতর শ্রেয় ও'যুক্তিযুক্ত।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
কোন প্রেক্ষাপটে 'ক' অপেক্ষা 'খ' কারবার গঠন যুক্তিযুক্ত- তোমার মতামত…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর