করিম সাহেবের কার্যাবলি উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের করিম সাহেব একজন উদ্যোক্তা। উদ্যোক্তা হিসেবে করিম সাহেব নানাবিধ কার্যাবলি সম্পাদন করে থাকে। নিচে উদ্যোক্তা হিসেবে করিম সাহেবের কার্যাবলি ব্যাখ্যা করা হলো- ⦿ পরিকল্পনা গ্রহণ: উদ্যোক্তা বিভিন্ন উপাদানকে একত্রিত করে উৎপাদন পরিকল্পনা গ্রহণ করে এবং চূড়ান্ত বাস্তবায়নের দায়িত্ব বহন করে।⦿ ঝুঁকি গ্রহণ: উদ্যোক্তার সর্বপ্রধান কাজ হলো ঝুঁকি ও অনিশ্চয়তা বহন করা। প্রতিযোগিতামূলক বাজারে উদ্যোক্তাদের প্রতিযোগিতার জন্য ঝুঁকি বেশি হয়। প্রত্যেকেই ন্যূনতম ব্যয়ে দ্রব্য উৎপাদন করতে চেষ্টা করে। তাই উদ্যোক্তাকে ঝুঁকি গ্রহণ করতে হয়।⦿ নতুনত্ব প্রচলন: উৎপাদনের নতুন উদ্ভাবিত কৌশল সম্বন্ধে জ্ঞান রাখা উদ্যোক্তার অন্যতম কাজ। বর্তমান যুগে উৎপাদন কৌশল দ্বারা কীভাবে দ্রব্যের উৎপাদন ও গুণাগুণ বৃদ্ধি করা যায় উদোক্তাকে এ বিষয়ে কাজ করতে হয়।⦿ বাজারজাত করা: কেবল উৎপাদনই নয়; বরং উৎপাদিত দ্রব্য বাজারজাত করাও উদ্যোক্তার অন্যতম কাজ। সুষ্ঠুভাবে দ্রব্যের জন্য ভোক্তার চাহিদা প্রবণতা পর্যবেক্ষণ, দ্রব্যের গুদামজাতকরণ, সংরক্ষণ ইত্যাদি কাজে লিপ্ত হতে হয়। ⦿ দক্ষতা: একজন উদ্যোক্তাকে অত্যন্ত দক্ষতার সাথে তার উৎপাদন কার্যাবলিসহ সব কাজ সম্পাদন করতে হয়। কারণ উদ্যোক্তার দক্ষতার ওপর তার ব্যবসায়ের মুনাফা নির্ভর করে।⦿ দূরদর্শিতা ও সৃষ্টিশীলতা: উদ্যোক্তাকে ভবিষ্যৎ বাজারকে সামনে রেখে বর্তমানে দ্রব্য উৎপাদন করতে হয়। তাই তাকে দূরদর্শী ও সৃষ্টিশীল হতে হয়।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
করিম সাহেবের কার্যাবলি উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর