উক্ত প্রতিষ্ঠানে মূলধন সংগ্রহের জন্য যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে - তা কি যৌক্তিক বিশ্লেষণ কর।
উত্তর: হ্যাঁ, উক্ত প্রতিষ্ঠানটি মূলধন সংগ্রহ করার জন্য যে সিদ্ধান্ত নিয়েছে তা অবশ্যই যৌক্তিক। তবে উপরিউক্তভাবে মূলধন সংগ্রহ করতে হলে তাকে বেশকিছু নিয়ম অনুসরণ করতে হবে। কারণ বর্তমানে তার কোম্পানিটি প্রাইভেট লিমিটেড কোম্পানি হিসেবে নিবন্ধিত। এতে সে চাইলেও খোলা বাজারে শেয়ার বিক্রয় করতে পারবে না। এর জন্য তাকে কোম্পানি নিবন্ধন অফিসে গিয়ে প্রয়োজনীয় কাগজপত্র প্রদানের মাধ্যমে আগে পাবলিক লিমিটেড কোম্পানিতে নিবন্ধিত হতে হবে। তারপর শেয়ার ক্রয়ের অনুমতিপত্র সংগ্রহ করতে হবে। নিবন্ধক যদি সকল দলিলপত্রাদি ও তথ্যাবলি বিশ্লেষণ করে তাকে উক্ত অনুমতিপত্র প্রদান করেন। তবেই সে উক্ত প্রক্রিয়াই মূলধন সংগ্রহ করতে পারবে। তবে উদ্দীপকের চারবন্ধুর মূলধন সংগ্রহের পরিকল্পনাটি যথার্থ। কারণ যখন তারা ঐ প্রতিষ্ঠানটি তৈরি করে তখন হয়তো তার সুনাম বিস্তৃত ছিল না বা অধিক মুনাফাও ছিল না। কিন্তু বর্তমানে সেগুলো আছে। সেই সুনাম ও বিস্তৃতিকে ব্যবহার করে চাইলেই সে উপরিউক্তভাবে মূলধন সংগ্রহ করতে পারবে। শুধু এর পূর্বে তাকে উপরিউক্ত কার্যাবলি সম্পাদন করতে হবে। তাই উপরিউক্ত সকল তথ্যাবলি বিশ্লেষণপূর্বক আমরা বলতে পারি যে, মূলধন সংগ্রহের জন্য উক্ত প্রতিষ্ঠান যে সিদ্ধান্ত নিয়েছে তা অবশ্যই যৌক্তিক সিদ্ধান্ত।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উক্ত প্রতিষ্ঠানে মূলধন সংগ্রহের জন্য যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে - তা …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর