জমির উর্বরতা দ্বারা কীভাবে খাজনা সৃষ্টি হয়?
উত্তর: ডেভিড রিকার্ডোর মতে, জমির উর্বরতার পার্থক্যের কারণেই খাজনার সৃষ্টি হয়। জমি প্রকৃতির দান হলেও সব জমি সমান উর্বর নয়। অপেক্ষাকৃত বেশি উর্বর জমিতে যে উদ্বৃত্ত বা অতিরিক্ত উৎপাদন হয়, তাই খাজনা। অর্থাৎ, কম উর্বর জমিতে চাষ করলে উৎপাদন খরচ ও উৎপাদিত দ্রব্যের মূল্য সমান হয়। তাই কোনো খাজনা দিতে হয় না। কিন্তু সেই জমি অপেক্ষা উর্বর জমিতে যে অতিরিক্ত উৎপাদন হয়, তার মূল্যই হলো খাজনা। এভাবে জমির উর্বরতার পার্থক্য খাজনা সৃষ্টি করে।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
জমির উর্বরতা দ্বারা কীভাবে খাজনা সৃষ্টি হয়?
নটরডেম কলেজ · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর