শেয়ারFacebookWhatsApp

খাজনা কী?

উত্তর: অর্থনীতিতে ভূমি বা সীমাবদ্ধ যোগান বিশিষ্ট প্রাকৃতিক সম্পদ ব্যবহারের জন্য তার মালিককে যে অর্থ দেওয়া হয়, তাকে খাজনা বলে।

HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 1st Paper · সৃজনশীল

খাজনা কী?

আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2026

উত্তর

অর্থনীতিতে ভূমি বা সীমাবদ্ধ যোগান বিশিষ্ট প্রাকৃতিক সম্পদ ব্যবহারের জন্য তার মালিককে যে অর্থ দেওয়া হয়, তাকে খাজনা বলে।

উত্তর

খাজনা দামের অন্তর্ভুক্ত কিনা তা নির্ভর করে কোন দৃষ্টিকোণ থেকে বিষয়টি বিবেচনা করা হচ্ছে তার ওপর। জমি প্রকৃতির দান বলে এর কোনো উৎপাদন ব্যয় নেই। ফলে জমির কোনো যোগান দামও থাকে না। সুতরাং জমির আয়ের সম্পূর্ণটাই খাজনা এবং তা ফসলের দামকে প্রভাবিত করে না। কোনো নির্দিষ্ট উদ্দেশ্যে জমি ব্যবহার করা হলে তা অন্য কোনো বিকল্প কাজে ব্যবহার করা যায় না। ফলে জমির যোগান দাম জমি ব্যবহারের জন্য অবশ্যই তার মালিককে প্রদান করতে হয়। এজন্য জমির যোগান দাম উৎপাদন ব্যয়ের অন্তর্ভুক্ত হয় ও দামের সাথে যুক্ত হয়।

উত্তর

উদ্দীপকের চিত্রে খাজনার আধুনিক তত্ত্ব প্রতিফলিত হয়েছে। দীর্ঘকালে অন্যান্য উপকরণের মতো জমির যোগান কিছুটা স্থিতিস্থাপক।যেমন- নদীতে চর জাগা, ভূমির আনুভূমিক ব্যবহার ইত্যাদির মাধ্যমে জমির যোগান তথা আয় বৃদ্ধি সম্ভব। তাই ব্যক্তির নিকট জমির যোগান কিছুটা স্থিতিস্থাপক। কিন্তু সামাজিক দৃষ্টিকোণ থেকে জমির যোগান সম্পূর্ণ অস্থিতিস্থাপক। এ অবস্থায় খাজনা জমির চাহিদার ওপর নির্ভরশীল। জমির চাহিদা ও যোগানের মাধ্যমে খাজনা নির্ধারিত হয়। উদ্দীপকের চিত্রে ভূমি অক্ষে জমির পরিমাণ এবং লম্ব অক্ষে দাম বা খাজনা দেখানো হয়েছে। এখানে জমির চাহিদা রেখা D এবং যোগান রেখা S। রেখা দুটি পরস্পরকে E0E_0 বিন্দুতে ছেদ করেছে। এই ভারসাম্য বিন্দু অনুযায়ী জমির খাজনা নির্ধারিত হয়েছে P0P^0 এবং জমির পরিমাণ Q0Q_0। ওপরের সার্বিক বিষয় পর্যালোচনা করে বলা যায়, প্রদত্ত চিত্রে খাজনার আধুনিক তত্ত্ব প্রতিফলিত হয়েছে।

উত্তর

যোগান রেখাটি সম্পূর্ণ স্থিতিস্থাপক হলে আধুনিক খাজনাতত্ত্ব অনুসারে খাজনার পরিমাণ শূন্য হবে। কোনো উপাদানের যোগান সম্পূর্ণ স্থিতিস্থাপক হলে, তখন তার বর্তমান আয় ও সুযোগ ব্যয় সমান হয়ে যায়। ফলে কোন আয় অবশিষ্ট থাকে না। অর্থাৎ, খাজনা = বর্তমান আয়-সুযোগ ব্যয়। উদ্দীপকের চিত্রে ভূমি অক্ষে ভূমির পরিমাণ ও লম্ব অক্ষে দামের পরিমাণ দেওয়া আছে। চিত্রে যোগান (S) রেখাটি ঊর্ধ্বগামী ও চাহিদা (D) রেখাটি নিম্নগামী। যোগান রেখাটি যদি P0P_0 বিন্দু থেকে ভূমি অক্ষের সমান্তরাল সরল রেখা হয়।তাহলে চাহিদা রেখা যেখানেই ছেদ করুক না কেন, দাম সবসময় P0P_0 তেই স্থির থাকবে। বিক্রেতা বা জমির মালিক অতিরিক্ত কোনো আয় করতে পারবে না। সাধারণত ভূমির যোগান সীমাবদ্ধ বা অস্থিতিস্থাপক হয় বলেই খাজনার উদ্ভব ঘটে। কিন্তু কোনো পরিস্থিতিতে যদি যোগান অসীম বা সম্পূর্ণ স্থিতিস্থাপক হয়। তবে সেই উপাদানটি ব্যবস্থার করার জন্য কোনো বাড়তি উদ্বৃত্ত প্রদান করতে হয় না। অর্থাৎ, যোগান রেখাটি স্থিতিস্থাপক হলে খাজনার অস্থিত্ব বিলীন হয়। অতএব, যোগান রেখাটি (S) সম্পূর্ণ স্থিতিস্থাপক হলে তত্ত্বটির পরিবর্তন সাধিত হবে।
HSCEconomics 1st Paperআদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা 2026
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগের জন্য তাঁর মাসিক খরচ ১৫,০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০,০০০ টাকা হয়। তাঁর বর্তমান সঞ্চয়ের পরিমাণ কত?

Dinajpur · 2017

  • ৫,০০০
  • ৫,১০০
  • ২৬,৮৭০
  • ২৬,৯৭০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?

Dinajpur · 2017

  • এক
  • দুই
  • তিন
  • চার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-
i. ভোগ কমবে
ii. বিনিয়োগ বাড়বে
iii. মূলধন গঠনের হার বাড়বে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নিচের কোনটি সঠিক হবে?

Dinajpur · 2017

  • MC= 0
  • MC= 20
  • MC> 20
  • MC<20\mathrm{MC}<20

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?

Dinajpur · 2017

  • খাজনা
  • মজুরি
  • সুদ
  • মুনাফা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-
i. অর্থের মূল্য অর্ধেক হবে
ii. দ্রব্যের মূল্য দ্বিগুণ হবে
iii. অর্থের প্রচলন গতি বাড়বেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ফার্মের বৈশিষ্ট্য কী?

Dinajpur · 2017

  • সবসময় স্বাভাবিক মুনাফা অর্জন করে
  • স্বল্পকালে অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে
  • সব ধরনের বাজারেই দামকে প্রভাবিত করে
  • ফার্মের ভারসাম্য শিল্পের ভারসাম্যের ওপর নির্ভর করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোনটি নিমজ্জিত মূলধন?

Dinajpur · 2017

  • কাঁচামাল
  • বিদ্যুৎ
  • কয়লা
  • রেল ইঞ্জিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?

Dinajpur · 2017

  • মনোপলি
  • ডুয়োপলি
  • অলিগোপলি
  • মনোপসনি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • অন্যান্য উপকরণ স্থির থেকে একটির পরিবর্তন হয়
  • সকল উপকরণ পরিবর্তিত হয়
  • স্বল্পকালীন সময় বিবেচ্য
  • উৎপাদন কৌশল অপরিবর্তিত থাকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?

Sylhet · 2017

  • নোট ইস্যু
  • ঋণ নিয়ন্ত্রণ
  • আমানত গ্রহণ
  • নিকাশঘর পরিচালনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

Sylhet · 2017

  • দাম
  • আয়
  • সঞ্চয়
  • আমানত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগেরবন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-i. ভোগ কমবেii. বিনিয়োগ বাড়বেiii. মূলধনিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-i. অর্থের মূল্য অর্ধেক হবেii. দ্রব্যের মূলফার্মের বৈশিষ্ট্য কী?নিচের কোনটি নিমজ্জিত মূলধন?কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।