শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে দেশে অবস্থানরত বিদেশিদের আয় যদি দ্বিগুণ হয় তাহলে মোট দেশজ উৎপাদন ও মোট জাতীয় আয়ের মধ্যে কোনো পার্থক্য পরিলক্ষিত হবে কি? মতামত দাও।

উত্তর: উদ্দীপকে উল্লিখিত দেশটিতে অবস্থানরত বিদেশিদের আয় দ্বিগুণ তথা ২০ কোটি টাকা হলে মোট দেশজ উৎপাদন (GDP) ও মোট জাতীয় আয় (GNP) এর মধ্যে কোনো পার্থক্য পরিলক্ষিত হবে না। সাধারণত নিট উপাদান আয় ধনাত্মক হলে GDP এর চেয়ে GNP বেশি হয় এবং ঋণাত্মক হলে GDP এর চেয়ে GNP কম হয়। কিন্তু নিট উপাদান আয় শূন্য হলে তথা বিদেশে কর্মরত দেশীয় নাগরিকদের আয় ও দেশে অবস্থানরত বিদেশিদের আয় সমান হলে GNP ও GDP উভয়ই একই হয়। অর্থাৎ এক্ষেত্রে GNP = GDP হয়।উদ্দীপকে লক্ষ করা যায়, দেশে অবস্থানরত বিদেশিদের আয় ১০ কোটি টাকা এবং বিদেশে কর্মরত দেশীয় নাগরিকদের আয় ২০ কোটি টাকা। এক্ষেত্রে নিট উপাদান আয় ১০ কোটি টাকা। তাই GDP এর চেয়ে GNP ১০ কোটি টাকা বেশি হয়। কিন্তু যদি দেশে অবস্থানরত বিদেশিদের আয় দ্বিগুণ হয় তাহলে নিট উপাদান আয় = (২০ (১০ × ২) = (২০-২০) = 0 তাই এ অবস্থায় GDP ও GNP উভয়ই ৭৫০ কোটি টাকা হবে। অর্থাৎ GNP = GDP হবে। সুতরাং বলা যায়, বিদেশে অবস্থানরত দেশীয় নাগরিকদের আয় ও দেশের অভ্যন্তরে অবস্থানরত বিদেশি নাগরিকদের আয় সমান হলে GNP ও GDP সমান হবে, অন্যথায় কম বেশি হবে।

HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে দেশে অবস্থানরত বিদেশিদের আয় যদি দ্বিগুণ হয় তাহলে মোট দেশজ …

উদ্দীপক

ধরা যাক, একটি দেশের মোট ভোগ ব্যয় ৫০০ কোটি টাকা। মোট বিনিয়োগ ব্যয় ২০০ কোটি টাকা। মোট সরকারি ব্যয় ও সেবাকর্ম ক্রয়ের জন্য ৫০ কোটি টাকা। প্রবাসে কর্মরত দেশীয় নাগরিকদের আয় ২০ কোটি টাকা এবং দেশের অবস্থানরত বিদেশিদের আয় ১০ কোটি টাকা।

Rajshahi · 2018

উত্তর

কোনো নির্দিষ্ট সময়ে (সাধারণত একটি আর্থিক বছরে) কোনো দেশের নাগরিকগণ কর্তৃক যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য ও সেবা উৎপন্ন হয় তার বাজারমূল্যের সমষ্টিকে মোট জাতীয় আয় বলে।

উত্তর

হ্যাঁ, সঞ্চয় হলো বিনিয়োগের ভিত্তি। আয়ের যে অংশ বর্তমানে ভোগ না করে ভবিষ্যতের জন্য রাখা হয় তাকে সঞ্চয় বলে। এই সঞ্চিত অর্থকে মূলধন বলে। আর এই সঞ্চিত অর্থকে মূলধন গঠনের উদ্দেশ্যে উৎপাদন ক্ষেত্রে বিনিয়োগ করাকে বিনিয়োগ বলে। মূলত সঞ্চয় থেকেই বিনিয়োগের সৃষ্টি। অন্যান্য অবস্থা স্থির এবং দেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ থাকলে মানুষের সঞ্চয় বাড়বে। ফলে বিনিয়োগের পরিমাণও বাড়বে। আবার ফলপ্রসূ বিনিয়োগ সম্ভব হলে উৎপাদন, আয় ও সঞ্চয় বাড়বে। এভাবে সঞ্চয় ও বিনিয়োগের মধ্যে একটি পারস্পরিক নির্ভরশীলতার সম্পর্ক দেখা যায়।

উত্তর

নাউদ্দীপকের তথ্যের আলোকে দেশটির মোট দেশজ উৎপাদন (GDP) এবং মোট জাতীয় উৎপাদন (GNP) নির্ণয় করা হলো। সাধারণত ভোগ, বিনিয়োগ ও সরকারি ব্যয় যোগ করে GDP পাওয়া যায়। আর GDP-এর সাথে নিট উপাদান আয় যোগ করে GNP পাওয়া যায়। এখানে, নিট উপাদান আয় বলতে একটি দেশের নাগরিকগণ বৈদেশিক বিনিয়োগ ও শ্রম থেকে যে আয় করে এবং বিদেশি নাগরিকগণ বিবেচ্য দেশে বিনিয়োগ ও শ্রম থেকে যে আয় করে, এ দুয়ের বিয়োগফলকে বোঝায়।উদ্দীপকে লক্ষ করা যায়, দেশটির মোট ভোগ ব্যয় (C) ৫০০ কোটি টাকা, মোট বিনিয়োগ ব্যয় (I) ২০০ কোটি টাকা এবং মোট সরকারি ব্যয় ও সেবাকর্ম ক্রয়ের জন্য ব্যয় (G) ৫০ কোটি টাকা। কাজেই GDP = (৫০০ + ২০০ + ৫০) কোটি টাকা ৭৫০ কোটি টাকা। আবার, প্রবাসে কর্মরত দেশীয় নাগরিকদের আয় ২০ কোটি টাকা এবং দেশে অবস্থানরত বিদেশিদের আয় ১০ কোটি টাকা। কাজেই নিট উপাদান আয় = (২০১০) কোটি ১০ কোটি টাকা। সুতরাং GNP = (৭৫০ + ১০) কোটি টাকা = ৭৬০ কোটি টাকা।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত দেশটিতে অবস্থানরত বিদেশিদের আয় দ্বিগুণ তথা ২০ কোটি টাকা হলে মোট দেশজ উৎপাদন (GDP) ও মোট জাতীয় আয় (GNP) এর মধ্যে কোনো পার্থক্য পরিলক্ষিত হবে না। সাধারণত নিট উপাদান আয় ধনাত্মক হলে GDP এর চেয়ে GNP বেশি হয় এবং ঋণাত্মক হলে GDP এর চেয়ে GNP কম হয়। কিন্তু নিট উপাদান আয় শূন্য হলে তথা বিদেশে কর্মরত দেশীয় নাগরিকদের আয় ও দেশে অবস্থানরত বিদেশিদের আয় সমান হলে GNP ও GDP উভয়ই একই হয়। অর্থাৎ এক্ষেত্রে GNP = GDP হয়।উদ্দীপকে লক্ষ করা যায়, দেশে অবস্থানরত বিদেশিদের আয় ১০ কোটি টাকা এবং বিদেশে কর্মরত দেশীয় নাগরিকদের আয় ২০ কোটি টাকা। এক্ষেত্রে নিট উপাদান আয় ১০ কোটি টাকা। তাই GDP এর চেয়ে GNP ১০ কোটি টাকা বেশি হয়। কিন্তু যদি দেশে অবস্থানরত বিদেশিদের আয় দ্বিগুণ হয় তাহলে নিট উপাদান আয় = (২০ (১০ × ২) = (২০-২০) = 0 তাই এ অবস্থায় GDP ও GNP উভয়ই ৭৫০ কোটি টাকা হবে। অর্থাৎ GNP = GDP হবে। সুতরাং বলা যায়, বিদেশে অবস্থানরত দেশীয় নাগরিকদের আয় ও দেশের অভ্যন্তরে অবস্থানরত বিদেশি নাগরিকদের আয় সমান হলে GNP ও GDP সমান হবে, অন্যথায় কম বেশি হবে।
HSCEconomics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগের জন্য তাঁর মাসিক খরচ ১৫,০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০,০০০ টাকা হয়। তাঁর বর্তমান সঞ্চয়ের পরিমাণ কত?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-
i. ভোগ কমবে
ii. বিনিয়োগ বাড়বে
iii. মূলধন গঠনের হার বাড়বে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নিচের কোনটি সঠিক হবে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-
i. অর্থের মূল্য অর্ধেক হবে
ii. দ্রব্যের মূল্য দ্বিগুণ হবে
iii. অর্থের প্রচলন গতি বাড়বেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ফার্মের বৈশিষ্ট্য কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোনটি নিমজ্জিত মূলধন?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?

Sylhet · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

Sylhet · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগেরবন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-i. ভোগ কমবেii. বিনিয়োগ বাড়বেiii. মূলধনিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-i. অর্থের মূল্য অর্ধেক হবেii. দ্রব্যের মূলফার্মের বৈশিষ্ট্য কী?নিচের কোনটি নিমজ্জিত মূলধন?কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।