উদ্দীপকে প্রাথমিক ভারসাম্য কোন বিন্দুতে নির্ধারিত হয়? ব্যাখ্যা কর।
উত্তর: গ. উদ্দীপকের চিত্রে E, বিন্দুতে অপূর্ণ নিয়োগের প্রাথমিক ভারসাম্য জাতীয় আয় নির্ধারিত হয়েছে।কেইনসীয় ধারণা অনুযায়ী, আবদ্ধ অর্থনীতিতে ভারসাম্য আয় নির্ধারিত হয় ভোগ ব্যয় (C), বিনিয়োগ ব্যয় (I) এবং সরকারি ব্যয় (G)-এর সমষ্টির দ্বারা। ত্রিখাতবিশিষ্ট অর্থনীতিতে এটিই ভারসাম্য জাতীয় আয় প্রকাশ করে। এক্ষেত্রে সামগ্রিক চাহিদা (AD) ও সামগ্রিক জোগান (AS) পরস্পর সমান হয়।উদ্দীপকের চিত্রে, ভূমি অক্ষে জাতীয় আয় (Y), লম্ব অক্ষে সামগ্রিক চাহিদা (AD) ও সামগ্রিক জোগান (AS) এবং 45° রেখাকে সামগ্রিক জোগান (AS) হিসেবে দেখানো হয়েছে। ভোগ ও বিনিয়োগের প্রেক্ষিতে E1 বিন্দুতে অপূর্ণ নিয়োগের ভারসাম্য জাতীয় আয় অর্জিত হয়েছে। কেননা এক্ষেত্রে অর্থনীতিতে বেকারত্ব বা অপূর্ণ নিয়োগ বিদ্যমান রয়েছে এবং AD1 সামগ্রিক চাহিদা অনুসারে এখানে সরকারি ব্যয় অনুপস্থিত, যা অপূর্ণ নিয়োগ নির্দেশ করে। সুতরাং কেইনসের ধারণা থেকে উদ্দীপকে E1 বিন্দুর ভারসাম্যকে অপূর্ণ নিয়োগের প্রাথমিক ভারসাম্য জাতীয় আয় বলে নির্ধারণ করা হয়েছে।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে প্রাথমিক ভারসাম্য কোন বিন্দুতে নির্ধারিত হয়? ব্যাখ্যা কর।
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর