উদ্দীপকের সমীকারণে জাতীয় আয়ের (Y), বিভিন্ন পরিমাণ দেখিয়ে একটি ভোগ রেখা অঙ্কন করো।
উত্তর: মানুষের ভোগ ব্যয় ও আয়ের মধ্যে বিদ্যমান ক্রিয়াগত সম্পর্ককে ভোগ অপেক্ষক বলা হয়। ভোগের নিমিত্তে যে ব্যয় হয় তাকে ভোগ ব্যয় বলে। ভোগ ব্যয় আয়ের ওপর নির্ভরশীল। আয় বাড়লে ভোগ ব্যয় বাড়ে আয় কমলে ভোগ ব্যয় কমে। এজন্য ভোগ ব্যয় আয়ের অপেক্ষক হয় C = f(Y) হয়। উদ্দীপকে ভোগ অপেক্ষক, C = 50+0.5Y। আয় (Y) এর বিভিন্ন মানের প্রেক্ষিতে ভোগ ব্যয় (C) এর বিভিন্ন মান পাওয়া যায়। সমীকরণের ভিত্তিতে সূচি তৈরি করে চিত্র অঙ্কন করা হলো- জাতীয় আয় (Y) ভোগ ব্যয় C = 50+0.5Y বিন্দু (Y, C) 0 50 a 100 100 b 200 150 c 300 200 d ভোগ রেখা- চিত্রে, আয় (Y) শূন্য হলে ভোগ ব্যয় (C) 50 একক, যা a বিন্দু দ্বারা নির্দেশিত। একইভাবে আয় 100, 200 ও 300 হলে ভোগ ব্যয় যথাক্রমে 100, 150 ও 200 হয়। যা চিত্রে যথাক্রমে b, c ও d বিন্দু দ্বারা দেখানো হয়েছে। এখন a, b, c ও d বিন্দুগুলো যুক্ত করলে যে রেখা পাওয়া যায়, তাই ভোগ রেখা।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের সমীকারণে জাতীয় আয়ের (Y), বিভিন্ন পরিমাণ দেখিয়ে একটি ভোগ র…
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর