বিনিয়োগ বৃদ্ধিতে উদ্দীপক হতে প্রাপ্ত ভারসাম্য আয়ের কীরূপ পরিবর্তন হবে? মতামত দাও।
উত্তর: বিনিয়োগ বৃদ্ধিতে উদ্দীপক হতে প্রাপ্ত ভারসাম্য আয়ের পরিবর্তন নির্ণয় করা হলো – চিত্রে ভুমি অক্ষে আয় (Y), এবং লম্ব অক্ষে সঞ্চয় (S) এবং বিনিয়োগ (I) নির্দেশ করা হয়েছে। এখানে S হলো সঞ্চয় রেখা। এবং B বিন্দুতে I=S হওয়ায় এই বিন্দুতে ভারসাম্য অর্জিত হয়েছে এবং ভারসাম্য আয় (Y) 400 একক নির্ধারিত হয়েছে। কিন্তু বিনিয়োগের পরিমাণ বৃদ্ধি করলে অর্থাৎ আরো 150 একক বৃদ্ধি করলে পরিবর্তিত বিনিয়োগ I [গণিত] = 250 হবে। এবং তখন I [গণিত] ও S রেখা পরস্পর M বিন্দুতে ছেদ করে।ফলে M বিন্দুতে নতুন ভারসাম্য অর্জিত হয় এবং M বিন্দু অনুসারে নতুন ভারসাম্য আয় হবে 700 একক। অর্থাৎ বিনিয়োগ 150 একক বৃদ্ধি করলে ভারসাম্য আয় বৃদ্ধি পাবে (700-400)= 300 একক। সুতরাং দেখা যায়, বিনিয়োগের পরিমাণ বৃদ্ধি করলে ভারসাম্য বিন্দু এবং ভারসাম্য আয় উভয়ই পরিবর্তন হয়।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
বিনিয়োগ বৃদ্ধিতে উদ্দীপক হতে প্রাপ্ত ভারসাম্য আয়ের কীরূপ পরিবর্তন…
সোনার বাংলা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর