উদ্দীপক অনুযায়ী, সঞ্চয় রেখার আকৃতি বিশ্লেষণ করো।
উত্তর: আয় ও সঞ্চয়ের মধ্যে সম্পর্ক নির্দেশকারী রেখাই হলো সঞ্চয় রেখা । মানুষ তার আয়ের যে অংশ বর্তমান ভোগের জন্য ব্যয় না করে ভবিষ্যতের জন্য জমা রাখে তাই সঞ্চয়। ভবিষ্যতের ভোগের মাধ্যমে উপযোগ বৃদ্ধিতে বা বিনিযোগের মাধ্যমে সম্পদ বৃদ্ধিতে এটি সহায়তা করে। যদি Y = আয়, C = ভোগ ব্যয় এবং S = সঞ্চয় হয়, সেক্ষেত্রে, S = Y - C হবে। উদ্দীপকের তথ্যের আলোকে সঞ্চয় সূচি নির্ণয় করে সঞ্চয় রেখা অঙ্কন করা হলো- Y C S = Y - C ০ ২৫ ০-২৫=-২৫ ৫০ ৫০ ৫০-৫০=০ ১০০ ৭৫ ১০০-৭৫=২৫ চিত্রে লম্ব অক্ষে সঞ্চয় ও ভূমি অক্ষে আয় নির্দেশ করা হয়েছে । আয় শূন্য হলে সঞ্চয় হয় - 25 একক। এটি চিত্রে বিন্দু দ্বারা নির্দেশ করা হয়েছে একইভাবে আয় 50 ও 100 হলে সঞ্চয় হয় যথাক্রমে 0 ও 25 হয়। এগুলো চিত্রে যথাক্রমে b ও c বিন্দু দ্বারা দেখানো হয়েছে। a, b ও c বিন্দুগুলো যোগ করে সঞ্চয় রেখা S পাওয়া যায়। এখানে আয় বাড়ার সাথে সাথে সঞ্চয়ও বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ আয়ের সাথে সঞ্চয়ের সমমুখী সম্পর্ক হওয়ায় সঞ্জয় রেখাটি ডানদিকে ঊর্ধ্বগামী হয়েছে।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপক অনুযায়ী, সঞ্চয় রেখার আকৃতি বিশ্লেষণ করো।
উদ্দীপক
ঢাকা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর