উদ্দীপকের তথ্য অনুযায়ী, সকল মান স্থির থেকে রপ্তানির পরিমাণ বেড়ে 250 হলে জাতীয় আয়ের ওপর পরিবর্তনের প্রভাব বিশ্লেষণ করো। (প্রাথমিক জাতীয় আয় ও পরিবর্তিত জাতীয় আয় নির্ণয়পূর্বক)
উত্তর: উদ্দীপকে রপ্তানির পরিমাণ বেড়ে 250 হলে ভারসাম্য জাতীয় আয়ের পরিমাণ বৃদ্ধি পাবে। 'ভারসাম্য জাতীয় আয়' বলতে জাতীয় আয়ের এমন একটি স্তরকে বোঝায় যে স্তরে দেশের সামগ্রিক চাহিদা (AD) ও সামগ্রিক যোগান পরস্পর সমান হয়। জাতীয় আয়ের সাথে সম্পর্কিত বিষয়গুলো যেমন ভোগ (C), সঞ্চয় (S), বিনিয়োগ (I), সরকারি ব্যয় (G), আমদানি (M), রপ্তানি (X) প্রভৃতি চলকগুলোর পরিবর্তন হলে ভারসাম্য জাতীয় আয় স্তরেরও পরিবর্তন হয়। জাতীয় আয়ের সাথে সম্পর্কিত এ সব বিষয়গুলো স্থির থাকলে জাতীয় আয়ও স্থির থাকে। জাতীয় আয়ের এই স্থিতিশীল অবস্থাকেই 'ভারসাম্য জাতীয় আয়' বলা হয় । ভারসাম্য জাতীয় আয় নির্ণয়ের সূত্র হলো— Y = C +I+G+ (X - M ) উদ্দীপক অনুযায়ী প্রাথমিক ভারসাম্য জাতীয় আয় হলো : Y = C +I+G+ (X - M ) = 500+300+100+ (150-200) =900-50=850 এখন সব মান স্থির থেকে রপ্তানির পরিমাণ (X) 150 থেকে বেড়ে 250 একক হলে নতুন ভারসাম্য জাতীয় আয় হবে- Y = C+I+G+(X-M) = 500 + 300 + 100+(250-200) =900+50 = 950 ∴ [গণিত] = Y1-Y = 950-850 =100 সুতরাং, সব মান স্থির থেকে রপ্তানির পরিমাণ বেড়ে 250 একক হলে ভারসাম্য জাতীয় আয় 100 একক বাড়বে।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের তথ্য অনুযায়ী, সকল মান স্থির থেকে রপ্তানির পরিমাণ বেড়ে 2…
উদ্দীপক
ঢাকা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর