উদ্দীপক থেকে একটি সঞ্চয় রেখা অঙ্কন করো।
উত্তর: আয় ও সঞ্চয়ের মধ্যে সম্পর্ক নির্দেশকারী রেখাই সঞ্চয় রেখা। মানুষ তার আয়ের যে অংশ বর্তমান ভোগের জন্য ব্যয় না করে ভবিষ্যতের জন্য জমা রাখে তাই সঞ্চয়। ভবিষ্যতের ভোগের মাধ্যমে উপযোগ বৃদ্ধিতে বা বিনিযোগের মাধ্যমে সম্পদ বৃদ্ধিতে এটি সহায়তা করে। যদি Y আয়, C- ভোগ ব্যয় এবং S- সন্ধ্যায় হয়, সেক্ষেত্রে, S=Y-C হবে। উদ্দীপকে ভোগ অপেক্ষক C=50+0.5Y দেওয়া আছে। তাহলে সঞ্চয় অপেক্ষক হবে, S=Y- (50+0.5Y) বা -50+ 0.5Y। উক্ত সঞ্চয় অপেক্ষক ব্যবহার করে সঞ্চয় সূচি তৈরি করে রেখা অঙ্করুন করা হলো- আয় (Y) সঞ্চয় (S=50+.5Y) বিন্দু (Y, S) 0 -50 a 100 0 b 200 50 c 300 100 d 400 150 e চিত্রে লম্ব অক্ষে সঞ্চয় ও ভূমি অক্ষে আয় নির্দেশ করা হয়েছে। আয় শূন্য হলে সঞ্চয় হয় -50 একক। এটি চিত্রে a বিন্দু দ্বারা নির্দেশ করা হয়েছে। - একইভাবে আয় 100, 200, 300 ও 400 হলে সঞ্চয় হয় যথাক্রমে 0, 50, 100 ও 150 একক। এগুলো চিত্রে যথাক্রমে b, c, d ও e বিন্দু দ্বারা দেখানো হয়েছে। a, b, c, d ও e বিন্দুগুলো যোগ করে সঞ্চয় রেখা S পাওয়া যায়। আয়ের সাথে সঞ্চয়ের সমমুখী সম্পর্ক হওয়ায় সঞ্চয় রেখাটি ডানদিকে ঊর্ধ্বগামী হয়েছে।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপক থেকে একটি সঞ্চয় রেখা অঙ্কন করো।
উদ্দীপক
হলিক্রস কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর