যদি বিনিয়োগ 100 হয়, তবে ভারসাম্য জাতীয় আয় কত হবে? বিশ্লেষণ করো।
উত্তর: জাতীয় আয়ের যে স্তরে সামগ্রিক আয় ও সামগ্রিক ব্যয় সমান হয় তাই ভারসাম্য জাতীয় আয়। একটি দ্বিখাত বিশিষ্ট অর্থনীতিতে ভারসাম্য জাতীয় আয় নির্ধারিত হয় ভোগ ব্যয় (C) এর বিনিয়োগ ব্যয়ের (I) সমষ্টি দ্বারা। এটিই একটি দ্বিখাত বিশিষ্ট অর্থনীতিতে ভারসাম্য জাতীয় আয় প্রকাশ করে। এখানে দেশের মোট উৎপাদন বা আয় মোট ব্যয়ের সমান হয়। দেশের ভোগ ব্যয় ও বিনিয়োগ ব্যয় দেওয়া থাকলে তাদের সমষ্টি নির্ণয়ের মাধ্যমে ভারসাম্য জাতীয় আয় নির্ণয় করা যায়। উদ্দীপকে কোনো একটি অর্থনীতির ভোগ সমীকরণ C =50+ 0.5Y দেওয়া আছে। এখন যদি বিনিয়োগ (I) 100 হয় তাহলে ভারসাম্যের শর্তানুসারে, সামগ্রিক আয় = সামগ্রিক ব্যয়, সুতরাং ভারসাম্য জাতীয় ব্যয়,Y=C+1Y=50+0.5Y+100বা, 0.5Y = 150বা, Y = [গণিত] বা, Y=300∴ ভারসাম্য জাতীয় আয়ের পরিমাণ, [গণিত] = 300। জাতীয় আয়ের পরিমাণ অর্থনীতি খাতগুলোর ওপর নির্ভর করে। খাতগুলোর আর্থিক মান বৃদ্ধি পেলে জাতীয় আয় বৃদ্ধি পায়। আবার খাতগুলোর আর্থিক মান হ্রাস পেলে জাতীয় আয় হ্রাস পায়। উদ্দীপকের ভোগ সমীকরণের সাথে বিনিয়োগ ব্যয় 100 যুক্ত হলে দ্বিখাত বিশিষ্ট অর্থনীতি হয়। ফলে বিনিয়োগের পরিমাণ 100 যুক্ত হওয়ায় ভারসাম্য জাতীয় আয় বৃদ্ধি পেয়েছে।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
যদি বিনিয়োগ 100 হয়, তবে ভারসাম্য জাতীয় আয় কত হবে? বিশ্লেষণ করো।
উদ্দীপক
হলিক্রস কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর