উদ্দীপক অনুযায়ী উপরিউক্ত সমীকরণ কোন ধরনের জাতীয় আয় নির্ণয় পদ্ধতিকে নির্দেশ করছে তা বের করো এবং মন্তব্য করো।
উত্তর: উদ্দীপকটি জাতীয় আয় পরিমাপের আয় পদ্ধতিকে নির্দেশ করে ৷ আয় পদ্ধতি অনুসারে, এক অর্থবছরে কোনো দেশে উৎপাদনকার্যে নিয়োজিত উপকরণসমূহের অর্জিত আয়ের সমষ্টিই হলো মোট জাতীয় আয়। আর উৎপাদনকার্যে নিয়োজিত উপকরণগুলো হলো ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন । আর এগুলোর মালিকগণ ভূমি থেকে খাজনা, শ্রম থেকে মজুরি, মূলধন থেকে সুদ এবং সংগঠন থেকে মুনাফা অর্জন করে। অর্থাৎ জাতীয় আয় = মোট খাজনা (∑R) + মোট মজুরি (∑w) + মোট সুদ (∑i) + মোট মুনাফা (∑ [গণিত] )। উদ্দীপকে Y = ∑R + ∑w + ∑i + ∑ [গণিত] দেওয়া আছে, যা জাতীয় আয় নির্ণয়ের আয় পদ্ধতিকে নির্দেশ করে । দেশে কোনো একটি অর্থবছরে এসব উপাদানের আয় যথাক্রমে মোট খাজনা, মোট মজুরি, মোট সুদ ও মোট মুনাফা। এগুলোর যোগফলকে আয় পদ্ধতিতে সামগ্রিকভাবে জাতীয় আয় হিসাবে অন্তর্ভুক্ত করা হয়। Y = ∑R + ∑w + ∑i + ∑ [গণিত] । সুতরাং উদ্দীপকে জাতীয় আয় পরিমাপের আয় পদ্ধতিটিই ব্যবহৃত হয়েছে ।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপক অনুযায়ী উপরিউক্ত সমীকরণ কোন ধরনের জাতীয় আয় নির্ণয় পদ্ধত…
উদ্দীপক
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর