উদ্দীপকের ভোগ অপেক্ষকটি চিত্রে উপস্থাপন করো।
উত্তর: ভোগ অপেক্ষকে ভোগ ব্যয় ও আয়ের মধ্যে সম্পৰ্ক প্ৰকাশ পায়। ভোগের নিমিত্তে যে ব্যয় হয় তাকে ভোগ ব্যয় বলে। ভোগ ব্যয় আয়ের ওপর নির্ভরশীল। আয় বাড়লে ভোগ ব্যয় বাড়ে। আবার, আয় কমলে ভোগ ব্যয় কমে। উদ্দীপকে C = 100 + 0.5Y ভোগ অপেক্ষক দেওয়া আছে। আয় (Y) এর বিভিন্ন মানের প্রেক্ষিতে ভোগ (C) এর বিভিন্ন মান পাওয়া যায়। ভোগ অপেক্ষকের ভিত্তিতে সূচি তৈরি করে রেখা অঙ্কন করা হলো— জাতীয় আয় (Y) ভোগ ব্যয় (C=100+0.5Y) বিন্দু (Y, C) 0 100 a 100 150 b 200 200 c 300 250 d 400 300 e উপরের সূচিতে লক্ষ করা যায়, জাতীয় আয় (Y) ০ হলে ভোগ ব্যয় (C) 100 একক হয় যা a বিন্দু নির্দেশ করে। একইভাবে, জাতীয় আয় 100, 200, 300,400. একক হলে ভোগ ব্যয় যথাক্রমে 150, 200, 250 300 একক হয়। যা চিত্রে যথাক্রমে b, c, d ও e বিন্দু দ্বারা নির্দেশিত হয়েছে। এখন প্রাপ্ত এই বিন্দুগুলো যোগ করলে পাওয়া যায় ভোগ রেখা। এটি হলো প্রদত্ত ভোগ অপেক্ষকের চিত্ররূপ।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের ভোগ অপেক্ষকটি চিত্রে উপস্থাপন করো।
উদ্দীপক
ঢাকা কমার্স কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর