শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে আয়স্তর শূন্য হলে ভোগস্তর কত হবে? আয়ন্তর শূন্য হলেও ভোগ ধনাত্মক হয় কেন? মন্তব্য করো।

উত্তর: উদ্দীপকে আয়স্তর শূন্য হলেও স্বয়ম্ভূত ভোগ ব্যয় বিদ্যমান থাকায় ভোগস্তর হবে 100 একক। ভোগ ব্যয়কে স্বয়ম্ভূত ভোগ ও প্ররোচিত ভোগ এই দুই ভাগে ভাগ করা হয়। যে ভোগ ব্যয় আয়ের ওপর নির্ভরশীল নয় তাকে স্বয়ম্ভূত ভোগ ব্যয় বলে। অর্থাৎ মানুষের আয় শূন্য হলে তখন যে ভোগ ব্যয় হয় তা স্বয়ম্ভূত ভোগ ব্যয়। আবার, আয়ের ওপর নির্ভর করে যে ভোগ ব্যয় প্রভাবিত হয় তাকে প্ররোচিত ভোগ বলে। উদ্দীপকে C = 100 + 0.5Y ভোগ অপেক্ষকে আয় (Y) = 0 হলে, ভোগ ব্যয় (C) হবে নিম্নরূপ— C = 100+ 0.5Y বা, C = 100 + 0.5 x 0 বা, C = 100 ∴ Ca= 100 এটিই হলো আয়ম্ভর শূন্য অবস্থায় ভোগ ব্যয়, যা স্বয়ম্ভূত ভোগ ব্যয়কে নির্দেশ করে। কারণ স্বয়ম্ভূত ভোগ ব্যয় আয়ের ওপর নির্ভর করে না। তাই আয়স্তর শূন্য হলেও ভোগ ব্যয় 100 একক বজায় থাকে। সাধারণত, একটি নির্দিষ্ট বছরের শুরু থেকে শেষ পর্যন্ত যে আয় হয় তা থেকে ভোগ ব্যয় সম্পন্ন হয়। এখন বিবেচ্য বছরের পূর্বে কোনো সময়ে জমানো অর্থ থেকে ভোক্তা কিছু ভোগ ব্যয় করে থাকে। এই ভোগ ব্যয়ই বিবেচ্য বছরের স্বয়ম্ভূত ভোগ ব্যয় হিসেবে পরিচিত।

HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে আয়স্তর শূন্য হলে ভোগস্তর কত হবে? আয়ন্তর শূন্য হলেও ভোগ ধ…

উদ্দীপক

দেওয়া আছে, C = 100 + 0.5Y; যেখানে, C = ভোগ ব্যয়, Y = জাতীয় আয়।

ঢাকা কমার্স কলেজ · 2024

উত্তর

এক অর্থবছরে কোনো দেশে চূড়ান্তভাবে উৎপাদিত দ্রব্যসামগ্রী ও সেবাকর্মের আর্থিক মূল্যই হলো মোট জাতীয় উৎপাদন (GNP)।

উত্তর

দ্বৈত গণনার সমস্যা এড়ানোর জন্য জাতীয় আয় হিসাবের সময় কেবল চূড়ান্ত দ্রব্য অন্তর্ভুক্ত করা হয়। জাতীয় আয় হলো চূড়ান্তভাবে উৎপাদিত দ্রব্য ও সেবার বাজারমূল্য। চূড়ান্ত দ্রব্যের দামে প্রাথমিক ও মাধ্যমিক দ্রব্যের দাম অন্তর্ভুক্ত থাকে। তাই প্রাথমিক ও মাধ্যমিক দ্রব্যের দাম আবার গণনা করা হলে দ্বৈত গণনার সমস্যা সৃষ্টি হয়। এ সমস্যা এড়ানোর জন্য জাতীয় আয় পরিমাপে শুধু চূড়ান্ত দ্রব্য ও সেবার দাম অন্তর্ভুক্ত করা হয়।

উত্তর

ভোগ অপেক্ষকে ভোগ ব্যয় ও আয়ের মধ্যে সম্পৰ্ক প্ৰকাশ পায়। ভোগের নিমিত্তে যে ব্যয় হয় তাকে ভোগ ব্যয় বলে। ভোগ ব্যয় আয়ের ওপর নির্ভরশীল। আয় বাড়লে ভোগ ব্যয় বাড়ে। আবার, আয় কমলে ভোগ ব্যয় কমে। উদ্দীপকে C = 100 + 0.5Y ভোগ অপেক্ষক দেওয়া আছে। আয় (Y) এর বিভিন্ন মানের প্রেক্ষিতে ভোগ (C) এর বিভিন্ন মান পাওয়া যায়। ভোগ অপেক্ষকের ভিত্তিতে সূচি তৈরি করে রেখা অঙ্কন করা হলো— জাতীয় আয় (Y) ভোগ ব্যয় (C=100+0.5Y) বিন্দু (Y, C) 0 100 a 100 150 b 200 200 c 300 250 d 400 300 e উপরের সূচিতে লক্ষ করা যায়, জাতীয় আয় (Y) ০ হলে ভোগ ব্যয় (C) 100 একক হয় যা a বিন্দু নির্দেশ করে। একইভাবে, জাতীয় আয় 100, 200, 300,400. একক হলে ভোগ ব্যয় যথাক্রমে 150, 200, 250 300 একক হয়। যা চিত্রে যথাক্রমে b, c, d ও e বিন্দু দ্বারা নির্দেশিত হয়েছে। এখন প্রাপ্ত এই বিন্দুগুলো যোগ করলে পাওয়া যায় ভোগ রেখা। এটি হলো প্রদত্ত ভোগ অপেক্ষকের চিত্ররূপ।

উত্তর

উদ্দীপকে আয়স্তর শূন্য হলেও স্বয়ম্ভূত ভোগ ব্যয় বিদ্যমান থাকায় ভোগস্তর হবে 100 একক। ভোগ ব্যয়কে স্বয়ম্ভূত ভোগ ও প্ররোচিত ভোগ এই দুই ভাগে ভাগ করা হয়। যে ভোগ ব্যয় আয়ের ওপর নির্ভরশীল নয় তাকে স্বয়ম্ভূত ভোগ ব্যয় বলে। অর্থাৎ মানুষের আয় শূন্য হলে তখন যে ভোগ ব্যয় হয় তা স্বয়ম্ভূত ভোগ ব্যয়। আবার, আয়ের ওপর নির্ভর করে যে ভোগ ব্যয় প্রভাবিত হয় তাকে প্ররোচিত ভোগ বলে। উদ্দীপকে C = 100 + 0.5Y ভোগ অপেক্ষকে আয় (Y) = 0 হলে, ভোগ ব্যয় (C) হবে নিম্নরূপ— C = 100+ 0.5Y বা, C = 100 + 0.5 x 0 বা, C = 100 ∴ Ca= 100 এটিই হলো আয়ম্ভর শূন্য অবস্থায় ভোগ ব্যয়, যা স্বয়ম্ভূত ভোগ ব্যয়কে নির্দেশ করে। কারণ স্বয়ম্ভূত ভোগ ব্যয় আয়ের ওপর নির্ভর করে না। তাই আয়স্তর শূন্য হলেও ভোগ ব্যয় 100 একক বজায় থাকে। সাধারণত, একটি নির্দিষ্ট বছরের শুরু থেকে শেষ পর্যন্ত যে আয় হয় তা থেকে ভোগ ব্যয় সম্পন্ন হয়। এখন বিবেচ্য বছরের পূর্বে কোনো সময়ে জমানো অর্থ থেকে ভোক্তা কিছু ভোগ ব্যয় করে থাকে। এই ভোগ ব্যয়ই বিবেচ্য বছরের স্বয়ম্ভূত ভোগ ব্যয় হিসেবে পরিচিত।
HSCEconomics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগের জন্য তাঁর মাসিক খরচ ১৫,০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০,০০০ টাকা হয়। তাঁর বর্তমান সঞ্চয়ের পরিমাণ কত?

Dinajpur · 2017

  • ৫,০০০
  • ৫,১০০
  • ২৬,৮৭০
  • ২৬,৯৭০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?

Dinajpur · 2017

  • এক
  • দুই
  • তিন
  • চার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-
i. ভোগ কমবে
ii. বিনিয়োগ বাড়বে
iii. মূলধন গঠনের হার বাড়বে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নিচের কোনটি সঠিক হবে?

Dinajpur · 2017

  • MC= 0
  • MC= 20
  • MC> 20
  • MC<20\mathrm{MC}<20

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?

Dinajpur · 2017

  • খাজনা
  • মজুরি
  • সুদ
  • মুনাফা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-
i. অর্থের মূল্য অর্ধেক হবে
ii. দ্রব্যের মূল্য দ্বিগুণ হবে
iii. অর্থের প্রচলন গতি বাড়বেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ফার্মের বৈশিষ্ট্য কী?

Dinajpur · 2017

  • সবসময় স্বাভাবিক মুনাফা অর্জন করে
  • স্বল্পকালে অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে
  • সব ধরনের বাজারেই দামকে প্রভাবিত করে
  • ফার্মের ভারসাম্য শিল্পের ভারসাম্যের ওপর নির্ভর করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোনটি নিমজ্জিত মূলধন?

Dinajpur · 2017

  • কাঁচামাল
  • বিদ্যুৎ
  • কয়লা
  • রেল ইঞ্জিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?

Dinajpur · 2017

  • মনোপলি
  • ডুয়োপলি
  • অলিগোপলি
  • মনোপসনি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • অন্যান্য উপকরণ স্থির থেকে একটির পরিবর্তন হয়
  • সকল উপকরণ পরিবর্তিত হয়
  • স্বল্পকালীন সময় বিবেচ্য
  • উৎপাদন কৌশল অপরিবর্তিত থাকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?

Sylhet · 2017

  • নোট ইস্যু
  • ঋণ নিয়ন্ত্রণ
  • আমানত গ্রহণ
  • নিকাশঘর পরিচালনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

Sylhet · 2017

  • দাম
  • আয়
  • সঞ্চয়
  • আমানত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগেরবন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-i. ভোগ কমবেii. বিনিয়োগ বাড়বেiii. মূলধনিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-i. অর্থের মূল্য অর্ধেক হবেii. দ্রব্যের মূলফার্মের বৈশিষ্ট্য কী?নিচের কোনটি নিমজ্জিত মূলধন?কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।