শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উল্লিখিত ব্যাংকটি চিহ্নিত করে এর কার্যাবলী ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে উল্লিখিত ব্যাংকটি বাণিজ্যিক ব্যাংক। যে সকল ব্যাংক মুনাফা অর্জনের লক্ষ্যে পরিচালিত হয় তাকে বাণিজ্যিক ব্যাংক বলে। সাধারণত বাণিজ্যিক ব্যাংক স্বল্প সুদে জনগণের কাছ থেকে আমানত সংগ্রহ করে আর বিপরীতে উচ্চ হার সুদে ব্যবসায়ী ও উদ্যোক্তাদের ঋণ দেয। আর এই দুই সুদের হারের পার্থক্যই হল বাণিজ্যিক ব্যাংকের লাভ বা মুনাফা। বাণিজ্যিক ব্যাংকের অন্যতম প্রধান কাজ ঋণ প্রদান করা। সাধারণত বাণিজ্যিক ব্যাংক আমানতের গৃহীত অর্থের একটি অংশ আইন অনুযায়ী জমা রেখে অবশিষ্ট অর্থ ঋণ প্রদান করে। এছাড়াও চেক, ব্যাংক ড্রাফট ইত্যাদি দ্বারা বিনিময়ের মাধ্যম সৃষ্টি করতে পারে। তাছাড়া গ্রাহকদের প্রয়োজনে এক স্থান থেকে অন্য স্থানে অর্থ প্রেরণ করে। পাশাপাশি বাণিজ্যিক ব্যাংকের অন্যতম একটি কাজ হচ্ছে দেশের ব্যবসা-বাণিজ্য ও শিল্পের প্রয়োজনীয় মূলধন গঠনের সাহায্য করা। বাণিজ্যিক ব্যাংক বৈদেশিক বিনিময় কাজে সহায়তা করে। আবার একই সাথে বৈদেশিক মুদ্রা কয় বিক্রয় করে জনগণকে নানাবিধ সুবিধা দিয়ে থাকে। উদ্দীপকের ব্যাংকটি আমানত গ্রহণ, বিভিন্ন খাতের ঋণ প্রদান ও বিনিময় বিল বাট্টাকরনের মাধ্যমে মুনাফা অর্জন করে। এছাড়াও ব্যাংকটি বিভিন্ন অর্থনৈতিক কর্মকান্ডে সম্পৃক্ত হয়েছে। তাই বলা যায়, উদ্দীপকের ব্যাংকটি হচ্ছে বাণিজ্যিক ব্যাংক।

HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে উল্লিখিত ব্যাংকটি চিহ্নিত করে এর কার্যাবলী ব্যাখ্যা কর।

উদ্দীপক

X একটি ব্যাংক৷ ব্যাংকটি আমানত গ্রহণ, বিভিন্ন খাতের ঋণ প্রদান ও বিনিময় বিল বাট্টাকরনের মাধ্যমে মুনাফা অর্জন করে। এছাড়াও ব্যাংকটি বিভিন্ন অর্থনৈতিক কর্মকান্ডে সম্পৃক্ত হয়েছে। পাশাপাশি চিকিৎসা, অনুদান, সামাজিক বনায়ন এবং গরিব মেধাবীদের বৃত্তি প্রদানের মাধ্যমে সমাজসেবায় ভূমিকা রাখছে।

Dhaka · 2023

উত্তর

দৈনন্দিন লেনদেনে জনগণ বিনিময়ের যে মাধ্যম ব্যবহার করতে আইনত বাধ্য থাকে তাকে বিহিত মুদ্রা বলে।

উত্তর

অর্থের পরিমাণের সাথে দামস্থরে সমমুখী সম্পর্ক বিদ্যমান। অর্থনীতিবিদ আরভিং ফিশারের মতে অর্থের পরিমাণ বা যোগান এর ওপরেই দামস্থান নির্ভর করে। অন্যান্য অবস্থায অপরিবর্তিত অবস্থায় অর্থে যোগান যে হারে বাড়ে দামস্তরও ঐ একই হারে বাড়ে। আর অর্থে যোগান যে হারে কমে দামস্তর ওই একই হারে কমে। অর্থাৎ অর্থের যোগান দ্বিগুন হলে দামস্তরও দ্বিগুণ হবে।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত ব্যাংকটি বাণিজ্যিক ব্যাংক। যে সকল ব্যাংক মুনাফা অর্জনের লক্ষ্যে পরিচালিত হয় তাকে বাণিজ্যিক ব্যাংক বলে। সাধারণত বাণিজ্যিক ব্যাংক স্বল্প সুদে জনগণের কাছ থেকে আমানত সংগ্রহ করে আর বিপরীতে উচ্চ হার সুদে ব্যবসায়ী ও উদ্যোক্তাদের ঋণ দেয। আর এই দুই সুদের হারের পার্থক্যই হল বাণিজ্যিক ব্যাংকের লাভ বা মুনাফা। বাণিজ্যিক ব্যাংকের অন্যতম প্রধান কাজ ঋণ প্রদান করা। সাধারণত বাণিজ্যিক ব্যাংক আমানতের গৃহীত অর্থের একটি অংশ আইন অনুযায়ী জমা রেখে অবশিষ্ট অর্থ ঋণ প্রদান করে। এছাড়াও চেক, ব্যাংক ড্রাফট ইত্যাদি দ্বারা বিনিময়ের মাধ্যম সৃষ্টি করতে পারে। তাছাড়া গ্রাহকদের প্রয়োজনে এক স্থান থেকে অন্য স্থানে অর্থ প্রেরণ করে। পাশাপাশি বাণিজ্যিক ব্যাংকের অন্যতম একটি কাজ হচ্ছে দেশের ব্যবসা-বাণিজ্য ও শিল্পের প্রয়োজনীয় মূলধন গঠনের সাহায্য করা। বাণিজ্যিক ব্যাংক বৈদেশিক বিনিময় কাজে সহায়তা করে। আবার একই সাথে বৈদেশিক মুদ্রা কয় বিক্রয় করে জনগণকে নানাবিধ সুবিধা দিয়ে থাকে। উদ্দীপকের ব্যাংকটি আমানত গ্রহণ, বিভিন্ন খাতের ঋণ প্রদান ও বিনিময় বিল বাট্টাকরনের মাধ্যমে মুনাফা অর্জন করে। এছাড়াও ব্যাংকটি বিভিন্ন অর্থনৈতিক কর্মকান্ডে সম্পৃক্ত হয়েছে। তাই বলা যায়, উদ্দীপকের ব্যাংকটি হচ্ছে বাণিজ্যিক ব্যাংক।

উত্তর

সমাজ সেবায় উদ্দীপকে উল্লিখিত ব্যাংকটির ভূমিকা যথেষ্ট নয়। সমাজসেবার লক্ষে বাণিজ্যিক ব্যাংকগুলো বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করে থাকে। এই কার্যক্রম গুলো তিনটি শ্রেণীতে ভাগ করা যায়। যথা - সাধারণ কার্যাবলী, প্রতিনিধিত্বমূলক কার্যাবলী এবং জনহিতকর কার্যাবলী। সাধারণ কার্যাবলীর মধ্যে চিকিৎসা অনুদান, সামাজিক বনায়ন, শিক্ষাবৃত্তি ইত্যাদি অন্তর্ভুক্ত। আর প্রতিনিধিত্বমূলক কার্যক্রমের মধ্যে গ্রাহকদের পক্ষে চেক, বিনিময় বিল, বাড়ি ভাড়া, কোম্পানির লভ্যাংশ, পেনশন ইত্যাদির টাকা সংগ্রহ করা এবং টেলিফোন, বিদ্যুৎ বিল পরিশোধ ইত্যাদি কার্যক্রম। আর জনহিতকর কর্মকাণ্ডের মধ্যে গ্রাহকদের গুরুত্বপূর্ণ ও দ্রব্য সামগ্রী যেমন- স্বর্ণালংকার, জমিজমার দলিল, ব্যবসায়িক দলিল ইত্যাদি সংরক্ষণ করা অন্তর্ভুক্ত। উদ্দীপকের ব্যাংকটি চিকিৎসা, অনুদান, সামাজিক বনায়ন এবং গরিব মেধাবীদের বৃত্তি প্রদানের মাধ্যমে সমাজসেবায় ভূমিকা রাখছে। এগুলো সমাজসেবার সাধারণ কার্যাবলীর মধ্যে অন্তর্ভুক্ত কিন্তু তারা জনহিতকর এবং প্রতিনিধিত্বমূলক কোন সমাজসেবী কর্মকাণ্ড করে নি। তাই বলা যায়, সমাজসেবায় উদ্দীপকে উল্লিখিত ব্যাংকটির ভূমিকা যথেষ্ট নয়।
HSCEconomics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগের জন্য তাঁর মাসিক খরচ ১৫,০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০,০০০ টাকা হয়। তাঁর বর্তমান সঞ্চয়ের পরিমাণ কত?

Dinajpur · 2017

  • ৫,০০০
  • ৫,১০০
  • ২৬,৮৭০
  • ২৬,৯৭০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?

Dinajpur · 2017

  • এক
  • দুই
  • তিন
  • চার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-
i. ভোগ কমবে
ii. বিনিয়োগ বাড়বে
iii. মূলধন গঠনের হার বাড়বে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নিচের কোনটি সঠিক হবে?

Dinajpur · 2017

  • MC= 0
  • MC= 20
  • MC> 20
  • MC<20\mathrm{MC}<20

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?

Dinajpur · 2017

  • খাজনা
  • মজুরি
  • সুদ
  • মুনাফা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-
i. অর্থের মূল্য অর্ধেক হবে
ii. দ্রব্যের মূল্য দ্বিগুণ হবে
iii. অর্থের প্রচলন গতি বাড়বেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ফার্মের বৈশিষ্ট্য কী?

Dinajpur · 2017

  • সবসময় স্বাভাবিক মুনাফা অর্জন করে
  • স্বল্পকালে অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে
  • সব ধরনের বাজারেই দামকে প্রভাবিত করে
  • ফার্মের ভারসাম্য শিল্পের ভারসাম্যের ওপর নির্ভর করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোনটি নিমজ্জিত মূলধন?

Dinajpur · 2017

  • কাঁচামাল
  • বিদ্যুৎ
  • কয়লা
  • রেল ইঞ্জিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?

Dinajpur · 2017

  • মনোপলি
  • ডুয়োপলি
  • অলিগোপলি
  • মনোপসনি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • অন্যান্য উপকরণ স্থির থেকে একটির পরিবর্তন হয়
  • সকল উপকরণ পরিবর্তিত হয়
  • স্বল্পকালীন সময় বিবেচ্য
  • উৎপাদন কৌশল অপরিবর্তিত থাকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?

Sylhet · 2017

  • নোট ইস্যু
  • ঋণ নিয়ন্ত্রণ
  • আমানত গ্রহণ
  • নিকাশঘর পরিচালনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

Sylhet · 2017

  • দাম
  • আয়
  • সঞ্চয়
  • আমানত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগেরবন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-i. ভোগ কমবেii. বিনিয়োগ বাড়বেiii. মূলধনিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-i. অর্থের মূল্য অর্ধেক হবেii. দ্রব্যের মূলফার্মের বৈশিষ্ট্য কী?নিচের কোনটি নিমজ্জিত মূলধন?কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।