উদ্দীপকে বিনিয়োগ ও রপ্তানি বৃদ্ধি পেয়ে যথাক্রমে ৪০০ এবং ১২০ হলে ভারসাম্য জাতীয় আয়ের উপর কি প্রভাব পড়বে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বিনিয়োগ ও রপ্তানি বৃদ্ধি পেয়ে যথাক্রমে 400 ও 120 হলে ভারসাম্য জাতীয় আয় বাড়বে। ভারসাম্য জাতীয় আয় এর পরিমাণ অর্থনীতির বিভিন্ন খাতে ব্যয় এর পরিমাণ এর উপর নির্ভরশীল। ব্যয় গুলো হলো ভোগ, বিনিয়োগ ব্যয়, সরকারি ব্যয় এবং আমদানি-রপ্তানি ব্যয় ইত্যাদি। এই ব্যয় গুলোর কোনো একটি হ্রাস বা বৃদ্ধি পেলে ভারসাম্য জাতীয় আয়ও হ্রাস বৃদ্ধি পায়। উদ্দীপকে দেওয়া আছে সমীকরণ, ভোগ (C) = 100 + 0.5Y সরকারি ব্যয়( G) = 415 আমদানি( M) = 100 উক্ত তথ্যানুযায়ী জাতীয় আয় 1340। বিনিয়োগ ও রপ্তানি বেড়ে যথাক্রমে 400 ও 120 হলে ভারসাম্য আয় হবে : ভারসাম্য শর্তানুযায়ী, সামগ্রিক আয়(AS) = সামগ্রিক ব্যয়(AD) বা, Y = 100 + 0.5Y + 400 + 415 + ( 120 – 100) বা, 0.5Y = 935 বা, Y = [গণিত] বা, Y = 1870 অর্থাৎ, ভারসাম্য জাতীয় আয় 1870 ভারসাম্য জাতীয় অর্থনীতির খাত গুলোতে ব্যয়ের পরিমাণ দ্বারা প্রভাবিত হয়। এই খাতগুলোতে ব্যয় বৃদ্ধি পেলে ভারসাম্য জাতীয় আয়ও বৃদ্ধি পায়। আবার ব্যয় হ্রাস পেলে ভারসাম্য জাতীয় আয় হ্রাস পায়। সুতরাং বলা যায় যে, উদ্দীপকে বিনিয়োগ ও রপ্তানি ব্যয় বেড়ে 400 ও 120 হলে ভারসাম্য জাতীয় আয় বেড়ে 1870 হবে।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে বিনিয়োগ ও রপ্তানি বৃদ্ধি পেয়ে যথাক্রমে ৪০০ এবং ১২০ হলে ভ…
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর