জাতীয় আয় পরিমাপের এই পদ্ধতি উন্নয়নশীল দেশে কার্যকর কিনা তা উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের জাতীয় আয় পরিমাপের আয় পদ্ধতিটি উন্নয়নশীল দেশে নানা কারণে কার্যকর নয়। একটি দেশে জাতীয় আয় পরিমাপ করার জন্য তিনটি পদ্ধতি প্রয়োগ করা হয়। যথা- উৎপাদন পদ্ধতি, আয় পদ্ধতি ও ব্যয় পদ্ধতি। জাতীয় আয় পরিমাপের আয় পদ্ধতি ও অন্যান্য পদ্ধতি অপেক্ষা উত্তম হওয়ায় অনেক উন্নত দেশে এপদ্ধতিটি ব্যবহৃত হয়। তবে উন্নয়নশীল দেশগুলোতে এপদ্ধতির কার্যকারিতা বিভিন্ন কারণে সীমাবদ্ধ। উদ্দীপকে জাতীয় আয় পরিমাপের সূত্র [গণিত] দেওয়া আছে। এটি জাতীয় আয় নির্ণয়ের আয় পদ্ধতিকে নির্দেশ করে। এ পদ্ধতিতে জাতীয় আয় পরিমাপের সময় কেবল উৎপাদনশীল কাজের দ্বারা সৃষ্ট আয় অন্তর্ভুক্ত করা হয়। এ পদ্ধতিতে জাতীয় আয় পরিমাপকালে যাবতীয় হস্তান্তরপাওনা দিতে হয়। কিন্তু উন্নয়নশীল দেশগুলোতে সামাজিক ও রাজনৈতিক কারণে অনেক হস্তান্তরপাওনার হিসাবই রাখা হয় না। উন্নয়নশীল দেশগুলোতে অর্থনীতির কিছু কিছু খাতের মধ্যে পার্থক্য করা যায় না। এক্ষেত্রে একই খাত একাধিকবার গণনা করায় জাতিয় আয় সঠিকভাবে গণনা করা যায় না। উন্নয়নশীল দেশে চোরাপথে প্রবাসীদের অনেক আয় দেশে প্রবেশ করে জিডিপিতে অন্তর্ভুক্ত হয়ে পড়ে। তাছাড়া বে-আইনি কার্যকলাপের ফলে সৃষ্ট আয়ের হিসাব আয় পদ্ধতি অনুসারে জাতীয় আয়ের মধ্যে গণনা করা হয় না। সুতরাং বলা যায়, উপরে উল্লেখিত কারণগুলোর জন্য জাতীয় আয় পরিমাপের আয় পদ্ধতি বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে পুরোপুরি কার্যকর নয়।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
জাতীয় আয় পরিমাপের এই পদ্ধতি উন্নয়নশীল দেশে কার্যকর কিনা তা উদ্দী…
উদ্দীপক
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর