উদ্দীপক হতে জাতীয় আয়ের বিভিন্ন স্তরের সঞ্চয়ের পরিমাণবনির্ণয় করে সঞ্চয় রেখা আঁক এবং আকৃতি বিশ্লেষণ কর।
উত্তর: মানুষ তার আয়ের যে অংশ বর্তমানে ভোগের জন্য ব্যয় না করে ভবিষ্যতের জন্য জমা রাখে তাই সঞ্চয়। আয় থেকে ভোগ ব্যয় বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাই সঞ্চয়। অর্থাৎ সঞ্চয় (S)=আয়,(Y)=ভোগ(C)। অর্থাৎ সুদের হার ও অন্যান্য বিষয় দ্বারা সঞ্চয় প্রভাবিত হলেও মূলত তা আয়ের উপর নির্ভরশীল। উদ্দীপকে ভোগ অপেক্ষক C=150+0.5Y। সুতরাং সঞ্চয় (S)=Y -150-0.5Y=-150+0.5Y।এখন Y এর বিভিন্ন মানের প্রেক্ষিতে প্রাপ্ত সঞ্চয় থেকে সূচি তৈরি করা হলো :উদ্দীপকে সমীকরণ থেকে জাতীয় আয়ের (Y) বিভিন্ন মান নিয়ে সঞ্চয় রেখা অঙ্কন করা হয়েছে । চিত্রে জাতীয় আয় শূন্য হলে সঞ্চয় হয় -150। এটি a বিন্দুতে দেখানো হয়েছে। এখন a,b,c ও d বিন্দুগুলো যোগ করে বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী সঞ্চয় রেখা পাওয়া যায়। চিত্র দেখা যায়, আয় বৃদ্ধির সাথে সাথে সঞ্চয় বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ জাতীয় আয় ও সঞ্চয়ের মধ্যে ধনাত্মক সম্পর্ক বিদ্যমান। তাই সঞ্চয় রেখা ডান দিকে ঊর্ধ্বগামী হয়।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপক হতে জাতীয় আয়ের বিভিন্ন স্তরের সঞ্চয়ের পরিমাণবনির্ণয় করে…
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর