নিট রপ্তানি শূন্য হলে উদ্দীপকের GNP ও GDP এর মধ্যে কি পরিবর্তন আসবে? বিশ্লেষণ কর।
উত্তর: নিট রপ্তানি শূন্য হলে দেশটির GNP ও GDP এর পরিমাণ একই হবে। সাধারণত GNP হলো কোনো দেশের জনগণ কর্তৃক উৎপাদিত পণ্য ও সেবার আর্থিক মূল্যের সমষ্টি। আর GDP হলো দেশের অভ্যন্তরে উৎপাদিত পণ্য ও সেবার আর্থিক মূল্যের সমষ্টি। এজন্য নিট রপ্তানি বা নিট আয় (Xn) ধনাত্মক হলে GDP এর চেয়ে GNP বেশি হয়। আবার Xn ঋণাত্মক হলে GDP এর চেয়ে GNP কম হয়। অন্যদিকে Xn=০ হলে GDP=GNP হয়। উদ্দীপকে নিট জাতীয় উৎপাদন, (NNP)=২০,০০০ কোটি টাকা, অবচয় ব্যয়,(DC)=২,০০০, কোটি টাকা। নিট রপ্তানি, Xn=(X-M) = ৫,০০০কোটি টাকা। এখন প্রশ্নানুসারে নিট রপ্তানি Xn=০ হলে GNP থেকে ৫,০০০ কোটি টাকা বাদ দিতে হবে।ফলে দেশটির GNP ও GDP এর পরিমাণ হবে- GNP=NNP+DC-Xn =(২০,০০০+২,০০০-৫,০০০)কোটি টাকা =১৭,০০০ কোটি টাকা এখানে, Xn=০ আবার, বা, GDP = GNP-Xn বা, GDP=১৭,০০০-০ =১৭,০০০ কোটি টাকা নিট রপ্তানি শূন্য হওয়ার ফলে GNP কমে যাবে। এক্ষেত্রে GNP এর পরিমাণ ১৭০০০ কোটি টাকা। আবার GDP এর পরিমাণ স্থির থাকবে এবং তা ১৭ হাজার কোটি টাকা। অর্থাৎ দেশটির GNP কমে GDP এর সমান হবে।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
নিট রপ্তানি শূন্য হলে উদ্দীপকের GNP ও GDP এর মধ্যে কি পরিবর্তন আসবে…
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর