শেয়ারFacebookWhatsApp

অন্যান্য ব্যয় স্থির থেকে সরকারি ব্যয় বৃদ্ধি পেয়ে ১৫,০০০ কোটি টাকা হলে ভারসাম্য জাতীয় আয়ে কী পরিবর্তন হবে তা চিত্রের মাধ্যমে দেখাও।

উত্তর: অন্যান্য ব্যয় স্থির থেকে সরকারি ব্যয় বৃদ্ধি পেলে ভারসাম্য জাতীয় আয়ও বৃদ্ধি পাবে। ভারসাম্য জাতীয় আয় অর্থনীতির খাতসমূহের উপর নির্ভরশীল। একটি মুক্ত অর্থনীতির দেশ চারঘাত বিশিষ্ট হয়। এই খাত গুলোর যেকোনো একটার বা সবগুলো হ্রাস বা বৃদ্ধি হলে জাতীয় আয়ও একসাথে হ্রাস বা বৃদ্ধি ঘটবে। চারখাত বিশিষ্ট অর্থনীতিতে খাত গুলো হলোঃ- 1. ভোগ ব্যয়, 2. বিনিয়োগ ব্যয়, 3. সরকারি ব্যয় ও 4. নিট আমদানি ব্যয়। উদ্দীপকে সরকারি ব্যয় ১০ হাজার কোটি টাকা থেকে বেড়ে ১৫ হাজার কোটি টাকা হলে ভারসাম্য জাতীয় আয় হবে- Y = ২০০০০ + ১৫০০০ + ৫০০০ + (৫০০–৬০০) = ৩৯৯০০ কোটি টাকা। অর্থাৎ জাতীয় আয়ের পরিমাণ বাড়লে (৩৯৯০০ - ৩৪৯০০) বা ৫০০০ কোটি টাকা ভারসাম্য জাতীয় আয় বাড়বে। ভারসাম্য জাতীয় আয়ের পরিবর্তন চিত্রের মাধ্যমে দেখানো হলোঃ চিত্রে ভূমি অক্ষে ভারসাম্য জাতীয় আয় এবং লম্ব অক্ষে ভোগ ব্যয়, বিনিয়োগ ব্যয়, সরকারি ব্যয় এবং নিট আমদানি ব্যয় পরিমাপ করা হয়েছে। C+I+G₁ + Xn প্রাথমিক মোট ব্যয় রেখা এবং C + I + G₂ + Xn পরিবর্তিত মোট ব্যয় রেখা। AS মোট আয় রেখা। পরিবর্তিত মোট ব্যয় রেখা E1 বিন্দুতে মোট আয় রেখার সাথে পরস্পর ছেদ করেছে। অর্থাৎ E₁ বিন্দুতে মোট আয় ও মোট ব্যয় সমান হয়েছে। সুতরাং, E₁ বিন্দুতে নতুন ভারসাম্য মোট আয় ৩৯,৯০০ কোটি টাকা।

HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 1st Paper · সৃজনশীল

অন্যান্য ব্যয় স্থির থেকে সরকারি ব্যয় বৃদ্ধি পেয়ে ১৫,০০০ কোটি টাকা হ…

উদ্দীপক

২০২০-২১ অর্থবছরে ক দেশের মোট ভোগ ব্যয় (C) ২০,০০০ কোটি টাকা, বিনিয়োগ ব্যয় (I) ৫,০০০ কোটি টাকা, সরকারি ব্যয় (G) ১০,০০০ কোটি টাকা, রপ্তানি আয় (X) ৫০০ কোটি টাকা এবং আমদানি ব্যয় (M) ৬০০ কোটি টাকা।

Rajshahi · 2022

উত্তর

মোট জাতীয় আয় থেকে অবচয়জনিত ব্যয় বাদ দিলে যা অবশিষ্ট থাকে তা নিট জাতীয় আয়।

উত্তর

জাতীয় আয় গণনায় শুধু দ্রব্যের চূড়ান্ত হিসাব করার মাধ্যমে দ্বৈত গণনার সমস্যা পরিহার করা যায়। চুড়ন্ত দ্রব্যের দামের মধ্যে প্রাথমিক ও মাধ্যমিক দ্রব্যের দাম অন্তর্ভুক্ত। তাই প্রাথমিক ও মাধ্যমিক দ্রব্যের দাম জিডিপি গণনায় পুনরায় হিসাব করলে দ্বৈত গণনার সমস্যা দেখা দেয়। এক্ষেত্রে শুধু চূড়ান্ত দ্রব্যের দাম হিসাব করলে জিডিপির মধ্যে প্রাথমিক ও মাধ্যমিক দ্রব্যের দাম একবারে অন্তর্ভুক্ত হবে। ফলে দ্বৈত গণনার সমস্যা দূর হবে।

উত্তর

একটি নির্দিষ্ট সময়ে কোন দেশের জনগণ যে পরিমাণ দ্রব্য ও সেবা সামগ্রী উৎপাদন করে তার বর্তমান বাজার মুল্যকে এর জাতীয় আয় বলে (GNI)। মোট জাতীয় আয় হল দেশীয় নাগরিকগণ কর্তৃক উৎপাদিত দ্রব্য ও সামগ্রীর বাজার মূল্য। ব্যয়ের দৃষ্টিকোণ থেকে কোন নির্দিষ্ট সময়ে দেশের সব ধরনের ব্যয়ের সমষ্টি নির্ণয়ের মাধ্যমে জাতীয় আয় হিসাব করা হয়। অর্থাৎ জাতীয় আয় (GNI) = C+I+G+(x-m) এখানে, C= Consumption Cost I= Investment Cost G= Government Cost x= Export m= Import উদ্দীপকের ২০২০-২১ অর্থবছরে 'ক' দেশের মোট ভোগ ব্যয় (C)=২০০০০ কোটি টাকা, বিনিয়োগ ব্যয়(I)=৫০০০ কোটি টাকা, সরকারি ব্যয়(G)=১০০০০ কোটি টাকা, রপ্তানি আয়(m)=৫০০ কোটি টাকা, আমদানি ব্যয়(m)=৬০০ কোটি টাকা। আমরা জানি, GNI = C + I + G + (X - M) = ২০০০০ + ৫০০০ + ১০০০০ + (৫০০ - ৬০০) = ৩৪৯০০ কোটি টাকা সুতরাং মোট জাতীয় আয় ৩৪৯০০ কোটি টাকা।

উত্তর

অন্যান্য ব্যয় স্থির থেকে সরকারি ব্যয় বৃদ্ধি পেলে ভারসাম্য জাতীয় আয়ও বৃদ্ধি পাবে। ভারসাম্য জাতীয় আয় অর্থনীতির খাতসমূহের উপর নির্ভরশীল। একটি মুক্ত অর্থনীতির দেশ চারঘাত বিশিষ্ট হয়। এই খাত গুলোর যেকোনো একটার বা সবগুলো হ্রাস বা বৃদ্ধি হলে জাতীয় আয়ও একসাথে হ্রাস বা বৃদ্ধি ঘটবে। চারখাত বিশিষ্ট অর্থনীতিতে খাত গুলো হলোঃ- 1. ভোগ ব্যয়, 2. বিনিয়োগ ব্যয়, 3. সরকারি ব্যয় ও 4. নিট আমদানি ব্যয়। উদ্দীপকে সরকারি ব্যয় ১০ হাজার কোটি টাকা থেকে বেড়ে ১৫ হাজার কোটি টাকা হলে ভারসাম্য জাতীয় আয় হবে- Y = ২০০০০ + ১৫০০০ + ৫০০০ + (৫০০–৬০০) = ৩৯৯০০ কোটি টাকা। অর্থাৎ জাতীয় আয়ের পরিমাণ বাড়লে (৩৯৯০০ - ৩৪৯০০) বা ৫০০০ কোটি টাকা ভারসাম্য জাতীয় আয় বাড়বে। ভারসাম্য জাতীয় আয়ের পরিবর্তন চিত্রের মাধ্যমে দেখানো হলোঃ চিত্রে ভূমি অক্ষে ভারসাম্য জাতীয় আয় এবং লম্ব অক্ষে ভোগ ব্যয়, বিনিয়োগ ব্যয়, সরকারি ব্যয় এবং নিট আমদানি ব্যয় পরিমাপ করা হয়েছে। C+I+G₁ + Xn প্রাথমিক মোট ব্যয় রেখা এবং C + I + G₂ + Xn পরিবর্তিত মোট ব্যয় রেখা। AS মোট আয় রেখা। পরিবর্তিত মোট ব্যয় রেখা E1 বিন্দুতে মোট আয় রেখার সাথে পরস্পর ছেদ করেছে। অর্থাৎ E₁ বিন্দুতে মোট আয় ও মোট ব্যয় সমান হয়েছে। সুতরাং, E₁ বিন্দুতে নতুন ভারসাম্য মোট আয় ৩৯,৯০০ কোটি টাকা।
HSCEconomics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগের জন্য তাঁর মাসিক খরচ ১৫,০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০,০০০ টাকা হয়। তাঁর বর্তমান সঞ্চয়ের পরিমাণ কত?

Dinajpur · 2017

  • ৫,০০০
  • ৫,১০০
  • ২৬,৮৭০
  • ২৬,৯৭০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?

Dinajpur · 2017

  • এক
  • দুই
  • তিন
  • চার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-
i. ভোগ কমবে
ii. বিনিয়োগ বাড়বে
iii. মূলধন গঠনের হার বাড়বে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নিচের কোনটি সঠিক হবে?

Dinajpur · 2017

  • MC= 0
  • MC= 20
  • MC> 20
  • MC<20\mathrm{MC}<20

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?

Dinajpur · 2017

  • খাজনা
  • মজুরি
  • সুদ
  • মুনাফা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-
i. অর্থের মূল্য অর্ধেক হবে
ii. দ্রব্যের মূল্য দ্বিগুণ হবে
iii. অর্থের প্রচলন গতি বাড়বেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ফার্মের বৈশিষ্ট্য কী?

Dinajpur · 2017

  • সবসময় স্বাভাবিক মুনাফা অর্জন করে
  • স্বল্পকালে অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে
  • সব ধরনের বাজারেই দামকে প্রভাবিত করে
  • ফার্মের ভারসাম্য শিল্পের ভারসাম্যের ওপর নির্ভর করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোনটি নিমজ্জিত মূলধন?

Dinajpur · 2017

  • কাঁচামাল
  • বিদ্যুৎ
  • কয়লা
  • রেল ইঞ্জিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?

Dinajpur · 2017

  • মনোপলি
  • ডুয়োপলি
  • অলিগোপলি
  • মনোপসনি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • অন্যান্য উপকরণ স্থির থেকে একটির পরিবর্তন হয়
  • সকল উপকরণ পরিবর্তিত হয়
  • স্বল্পকালীন সময় বিবেচ্য
  • উৎপাদন কৌশল অপরিবর্তিত থাকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?

Sylhet · 2017

  • নোট ইস্যু
  • ঋণ নিয়ন্ত্রণ
  • আমানত গ্রহণ
  • নিকাশঘর পরিচালনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

Sylhet · 2017

  • দাম
  • আয়
  • সঞ্চয়
  • আমানত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগেরবন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-i. ভোগ কমবেii. বিনিয়োগ বাড়বেiii. মূলধনিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-i. অর্থের মূল্য অর্ধেক হবেii. দ্রব্যের মূলফার্মের বৈশিষ্ট্য কী?নিচের কোনটি নিমজ্জিত মূলধন?কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।