উদ্দীপকের আলোকে ভোগ রেখা অঙ্কন করে চিত্রের সাহায্যে বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে প্রদত্ত ভোগ সমীকরণ হতে প্রয়োজনীয় পরিমাপ গ্রহণ করে ভোগ রেখা অঙ্কন করে নিচে বিশ্লেষণ করা হলো। সাধারণত একটি স্বল্পকালীন ভোগ রেখায় দুই ধরনের ভোগ ব্যয় থাকে। যেমন- ১. স্বয়ম্ভূত ভোগ ব্যয় এবং ২. প্ররোচিত ভোগ ব্যয়। আয় শূন্য হলেও যে ভোগ ব্যয় বজায় থাকে তাকে স্বয়ম্ভূত ভোগ ব্যয় বলে। অপরদিকে, আয়ের পরিবর্তনে যে ভোগ ব্যয় পরিবর্তিত হয়, তাকে প্ররোচিত ভোগ ব্যয় বলে। ভোগ ব্যয় সূচি: উদ্দীপকের ভোগ সমীকরণ C = 100+ 0.6Y এর আলোকে তৈরিকৃত ভোগ ব্যয় সূচিতে লক্ষ করা যায়, আয় শূন্য হলে ভোগ ব্যয় 100 একক হয়। যা উপরের চিত্রে a বিন্দু দ্বারা দেখানো হয়েছে। একইভাবে আয় 100, 200, 300 এবং 400 একক হলে ভোগ ব্যয় যথাক্রমে 160, 220, 280 এবং 340 একক হয়। যা চিত্রে যথাক্রমে m, n, p এবং q বিন্দু দ্বারা নির্দেশিত হয়েছে। এখন, প্রাপ্ত m, n, p এবং ৭ বিন্দুগুলো যোগ করে ভোগ ব্যয় রেখা পাই। এটিই প্রদত্ত তথ্যের আলোকে নির্ণেয় ভোগ ব্যয় রেখা, যা বামদিক থেকে ডানদিকে ঊর্ধ্বগামী। অন্যদিকে আয়ের পরিবর্তন সত্ত্বেও স্বয়ম্ভূত ভোগ ব্যয় Ca = 100 হয়ে ভূমি অক্ষের সমান্তরাল হয়েছে।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে ভোগ রেখা অঙ্কন করে চিত্রের সাহায্যে বিশ্লেষণ করো।
উদ্দীপক
Jessore · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর