শেয়ারFacebookWhatsApp

মি. N কোন ধরনের ব্যাংকিং পদ্ধতির সাথে জড়িত? উদ্দীপকের ভিত্তিতে সেই ব্যাংকিং পদ্ধতির চারটি সুবিধা লেখ।

উত্তর: মি. N মোবাইল ব্যাংকিং পদ্ধতির সাথে জড়িত। মোবাইল ফোন ব্যবহার করে ব্যাংক অ্যাকাউন্টের সমস্ত কার্যক্রম পরিচালনা করার সুবিধাযুক্ত যে সেবা, তাকে মোবাইল ব্যাংকিং বলে। স্থানীয় এজেন্টের মাধ্যমে খুব সহজেই গ্রাহক তার মোবাইল নাম্বারের বিপরীতে ছবি ও জাতীয় পরিচয়পত্র দিয়ে একটি মোবাইল ব্যাংকিং একাউন্ট খুলতে পারে। মোবাইল ব্যাংকিং এর উদাহরণ হলোঃ রকেট, বিকাশ, নগদ, উপায়, মাই ক্যাশ ইত্যাদি। মোবাইল ব্যাংকিং এর চারটি সুবিধা হলোঃ (১) মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে যেকোনো ইউটিলিটি বিল যেমনঃ পানি, গ্যাস, ইলেকট্রিসিটি, ইন্টারনেট বিল পরিশোধ করা যায়। (২) ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা ব্যালেন্স আছে এবং কি পরিমাণ অর্থাৎ কত টাকার লেনদেন হয়েছে তা জানা যায়। (৩) এক অ্যাকাউন্ট থেকে জন্য অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারে। তবে এই সুবিধা একটি ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে সীমাবদ্ধ। (৪) মোবাইল রিচার্জ, ট্রেনের টিকেট, ফ্লাইট টিকেট সহ অন্যান্য কাজও সহজে করতে পারে। উদ্দীপকে উল্লিখিত মি. N একটি ব্যাংকিং অর্থাৎ মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে দ্রুততার সাথে লেনদেন করতে পারেন, যার ফলে তিনি নগদ অর্থ বহন করার ঝুঁকি হ্রাস করতে পেরেছেন এই মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে। এমনকি তিনি সহজে টাকা জমা রাখতে পারেন। তাই বলা যায়, মোবাইল ব্যাংকিং লেনদেনের ঝুঁকি কমাতে সাহায্য করে এবং অন্যান্য কাজও সম্পাদন করে।

HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 1st Paper · সৃজনশীল

মি. N কোন ধরনের ব্যাংকিং পদ্ধতির সাথে জড়িত? উদ্দীপকের ভিত্তিতে সেই …

উদ্দীপক

মি. N একজন ক্ষুদ্র ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে তিনি দেশের বিভিন্ন এলাকায় গিয়ে পণ্য ক্রয়- বিক্রয় করছেন। কিছুদিন আগেও তাকে ব্যবসার জন্য নগদ টাকা নিয়ে প্রত্যন্ত অঞ্চলে যাতায়াত করতে হতো। এর ফলে তিনি অনেক সমস্যার সম্মুখীন হতেন। কিন্তু এখন তিনি এক নতুন ব্যাংকিং পদ্ধতির সাথে জড়িত। তাকে আর নগদ অর্থ বহন করতে হয় না। অথচ দ্রুততার সাথে অর্থের লেনদেন করতে পারেন। প্রয়োজনে তার স্বল্প টাকা কোনো মুদির দোকান বা অন্য কোনো দোকানে গিয়ে নিরাপদে জমা রাখতে পারেন। এমনকি দেশের যেকোনো এলাকা থেকে তার গ্রামের বাড়িতে সহজেই টাকা পাঠাতে পারেন।

Barisal · 2021

উত্তর

বিশেষ উদ্দেশ্য অর্জনের জন্য যে সব আর্থিক প্রতিষ্ঠান বা ব্যাংক গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় সেই সব প্রতিষ্ঠানকে বিশেষায়িত ব্যাংক বলে।

উত্তর

কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণের জন্য খোলা বাজার নীতি গ্রহণ করে। কেন্দ্রীয় ব্যাংক যে নীতিতে খোলাবাজারে সরকারি ঋণপত্র ক্রয়-বিক্রয় করে থাকে, তাকে খোলা বাজার নীতি বলে। কেন্দ্রীয় ব্যাংক যখন দেশে ঋণের পরিমাণ কমাতে চায় তখন বাজারে সরকারি ঋণপত্র বিক্রয় করে। আবার, কেন্দ্রীয় ব্যাংক যখন ঋণের পরিমাণ বাড়াতে চায় তখন বাজার থেকে সরকারি ঋণপত্র ক্রয় করে। এভাবে খোলাবাজারে ঋণপত্র ক্রয়-বিক্রয়ের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকের ঋণদান ক্ষমতা নিয়ন্ত্রণ করে।

উত্তর

মি. N মোবাইল ব্যাংকিং পদ্ধতির সাথে জড়িত। মোবাইল ফোন ব্যবহার করে ব্যাংক অ্যাকাউন্টের সমস্ত কার্যক্রম পরিচালনা করার সুবিধাযুক্ত যে সেবা, তাকে মোবাইল ব্যাংকিং বলে। স্থানীয় এজেন্টের মাধ্যমে খুব সহজেই গ্রাহক তার মোবাইল নাম্বারের বিপরীতে ছবি ও জাতীয় পরিচয়পত্র দিয়ে একটি মোবাইল ব্যাংকিং একাউন্ট খুলতে পারে। মোবাইল ব্যাংকিং এর উদাহরণ হলোঃ রকেট, বিকাশ, নগদ, উপায়, মাই ক্যাশ ইত্যাদি। মোবাইল ব্যাংকিং এর চারটি সুবিধা হলোঃ (১) মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে যেকোনো ইউটিলিটি বিল যেমনঃ পানি, গ্যাস, ইলেকট্রিসিটি, ইন্টারনেট বিল পরিশোধ করা যায়। (২) ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা ব্যালেন্স আছে এবং কি পরিমাণ অর্থাৎ কত টাকার লেনদেন হয়েছে তা জানা যায়। (৩) এক অ্যাকাউন্ট থেকে জন্য অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারে। তবে এই সুবিধা একটি ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে সীমাবদ্ধ। (৪) মোবাইল রিচার্জ, ট্রেনের টিকেট, ফ্লাইট টিকেট সহ অন্যান্য কাজও সহজে করতে পারে। উদ্দীপকে উল্লিখিত মি. N একটি ব্যাংকিং অর্থাৎ মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে দ্রুততার সাথে লেনদেন করতে পারেন, যার ফলে তিনি নগদ অর্থ বহন করার ঝুঁকি হ্রাস করতে পেরেছেন এই মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে। এমনকি তিনি সহজে টাকা জমা রাখতে পারেন। তাই বলা যায়, মোবাইল ব্যাংকিং লেনদেনের ঝুঁকি কমাতে সাহায্য করে এবং অন্যান্য কাজও সম্পাদন করে।

উত্তর

মি. N যে ব্যাংকিং অর্থাৎ মোবাইল ব্যাংকিং এর সাথে জড়িত ব্যাংক ব্যবস্থাপনার মধ্যে অনেক পার্থক্য বিদ্যমান। মোবাইল ব্যাংকিং বলতে বোঝায় মোবাইলের সাহায্যে ব্যাংকিং বা আর্থিক লেনদেন করতে পারা। অন্যদিকে, সনাতন পদ্ধতি বলতে বোঝায়, যে পদ্ধতিতে নগদ অর্থ বহন করা ঝুঁকি ছিল এবং অত্যন্ত সময়সাপেক্ষ এবং শ্রমসাধ্য ছিল। মোবাইল ব্যাংকিং ও সনাতন পদ্ধতির মধ্যে পার্থক্যগুলো হলোঃ মোবাইল ব্যাংকিং সনাতন পদ্ধতি ১. এটি মোবাইল অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে হয়। যা ইন্টারনেট সংযোগের প্রয়োজন হয়। ১. এটি হাতে কলমের মাধ্যমে হয় এবং ইন্টারনেট সংযোগের প্রয়োজন নেই। ২. সহজে, দ্রুততার সাথে যেকোনো স্থান থেকে লেনদেন সম্পাদন করতে পারে। ২. লেনদেন সম্পাদন করা অনেক সময়সাপেক্ষ এবং কষ্টসাপেক্ষ। ৩. নগদ অর্থ বহন করতে হয়। অর্থাৎ ঝুঁকি কম। ৩. নগদ অর্থ বহন করতে হয় অর্থাৎ ঝুঁকি বেশি। ৪. এই ব্যাংকিং এ অন্তত একটি ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হয়। ৪. এ পদ্ধতিতে ব্যবস্থাপনার জন্য প্রয়োজন হতো অসংখ্য বড় বড় নথিপত্র। ৫. এই পদ্ধতিতে পিনকোড জানা থাকতে হয়। ৫. এ পদ্ধতিতে স্বাক্ষর ছাড়া টাকা উত্তোলন করা যেত না। উদ্দীপকের মি. N পূর্বে সনাতন পদ্ধতিতে টাকা আদান-প্রদান ও অন্যান্য লেনদেন সম্পাদন করত। যা ছিল অনেক কষ্টসাধ্য ও সময়সাপেক্ষ। কিন্তু তিনি পরবর্তীতে মোবাইল ব্যাংকিং ব্যবহার করেন। যার ফলে তিনি সহজে মোবাইলের মাধ্যমে যেকোনো লেনদেন সম্পাদন করতে পারেন। এবং নগদ অর্থ বহন করার ঝুঁকিও হ্রাস হয়েছে। সুতরাং বলা যায়, মোবাইল ব্যাংকিং ও সনাতন পদ্ধতির মধ্যে অনেক পার্থক্য বিদ্যমান রয়েছে। তার মধ্যে অন্যতম হলো নগদ অর্থ বহন করার ঝুঁকি হ্রাস।
HSCEconomics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগের জন্য তাঁর মাসিক খরচ ১৫,০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০,০০০ টাকা হয়। তাঁর বর্তমান সঞ্চয়ের পরিমাণ কত?

Dinajpur · 2017

  • ৫,০০০
  • ৫,১০০
  • ২৬,৮৭০
  • ২৬,৯৭০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?

Dinajpur · 2017

  • এক
  • দুই
  • তিন
  • চার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-
i. ভোগ কমবে
ii. বিনিয়োগ বাড়বে
iii. মূলধন গঠনের হার বাড়বে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নিচের কোনটি সঠিক হবে?

Dinajpur · 2017

  • MC= 0
  • MC= 20
  • MC> 20
  • MC<20\mathrm{MC}<20

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?

Dinajpur · 2017

  • খাজনা
  • মজুরি
  • সুদ
  • মুনাফা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-
i. অর্থের মূল্য অর্ধেক হবে
ii. দ্রব্যের মূল্য দ্বিগুণ হবে
iii. অর্থের প্রচলন গতি বাড়বেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ফার্মের বৈশিষ্ট্য কী?

Dinajpur · 2017

  • সবসময় স্বাভাবিক মুনাফা অর্জন করে
  • স্বল্পকালে অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে
  • সব ধরনের বাজারেই দামকে প্রভাবিত করে
  • ফার্মের ভারসাম্য শিল্পের ভারসাম্যের ওপর নির্ভর করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোনটি নিমজ্জিত মূলধন?

Dinajpur · 2017

  • কাঁচামাল
  • বিদ্যুৎ
  • কয়লা
  • রেল ইঞ্জিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?

Dinajpur · 2017

  • মনোপলি
  • ডুয়োপলি
  • অলিগোপলি
  • মনোপসনি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • অন্যান্য উপকরণ স্থির থেকে একটির পরিবর্তন হয়
  • সকল উপকরণ পরিবর্তিত হয়
  • স্বল্পকালীন সময় বিবেচ্য
  • উৎপাদন কৌশল অপরিবর্তিত থাকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?

Sylhet · 2017

  • নোট ইস্যু
  • ঋণ নিয়ন্ত্রণ
  • আমানত গ্রহণ
  • নিকাশঘর পরিচালনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

Sylhet · 2017

  • দাম
  • আয়
  • সঞ্চয়
  • আমানত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগেরবন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-i. ভোগ কমবেii. বিনিয়োগ বাড়বেiii. মূলধনিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-i. অর্থের মূল্য অর্ধেক হবেii. দ্রব্যের মূলফার্মের বৈশিষ্ট্য কী?নিচের কোনটি নিমজ্জিত মূলধন?কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।